চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইটালিতে অবৈধ কাগজপত্রের বাংলাদেশি দালাল চক্র গ্রেপ্তার

এমদাদুল হক এমদাদুল হক
৪:৫৩ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৯
প্রবাস সংবাদ
A A

ইটালির রাজধানী রোমের ৫ পৌরসভায় কিছু দালাল চক্র বহুদিন থেকে অর্থের বিনিময়ে ভুয়া কাগজপত্র প্রদর্শন করে রেসিডেন্ট কার্ড বানিয়ে আসছিলো।

ঘটনাটি পুলিশ প্রশাসনের নজরে আসলে তাৎক্ষনিক ৯ জন বাংলাদেশী দালাল ও ৩ জন ইটালিয়ান নাগরিককে গ্রেপ্তার করে। রোম সিটি কর্পোরেশনের আনাগ্রাফি বিভাগে কর্মরত তিনজন ইটালিয়ান কর্মকর্তার মাধ্যমে মূলত এই দালাল চক্রটি অবৈধ কাজগুলো করে আসছে।

ইটালির জাতীয় পত্রিকা (জার্নাল দি রিপুবলিকা)র থেকে জানা যায়, এদের মধ্যে ৪ জনকে কারাগারে পাঠানো হয়, তাদের স্বজনদের গৃহবন্দী করা হয়েছে এবং ৩ জনকে প্রতিদিন থানায় গিয়ে স্বাক্ষর প্রদান করার মুচলেকা দিতে হয়।

পত্রিকায় আরো জানা যায় যে সকল ভুয়া কাগজপত্র দিয়ে ইটালিতে বসবাসের জন্য স্টে পারমিট করা হয়েছে তাও ভুয়া বলে গণ্য করা হবে। সংবাদপত্রে দিদার ও অনোয়ার হোসেন নামের ২ জন বাংলাদেশির নাম প্রকাশ করে।

এ ব্যাপারে বাংলাদেশী কমিউনিটির ব্যাক্তিবর্গ বলেন, কাগজ পত্রের সমস্যা থাকলে তা বৈধ উপায়ে সমাধান করা যায়। দালালদের খপ্পরে পড়ে কাগজপত্র ভুয়া প্রমাণিত হলে তাদেরকে দেশে ফিরে যেতে হতে পারে। কেউ যাতে দালালদের খপ্পরে পড়ে ভুয়া কাগজপত্র দিয়ে সৌজন্য নবায়ন না করেন।

ইটালিতে নতুন আসা প্রবাসীদের আরো সচেতন হতে হবে। তারা যাতে কোনো ভাবে দালালদের শরণাপন্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এসব দালাল থেকে প্রবাসীদের দূরে থাকা উচিত।

Reneta

এ ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। বর্তমান সরকারের ইমিগ্রেশন নীতি দিন দিন অত্যন্ত কঠোর করছে এর মধ্যে বাংলাদেশীরা এহেন ঘটনার সাথে জড়িত প্রমাণিত হওয়ায় ইটালীয় প্রশাসনের একটা বিরূপ ধারণা জন্ম নেবে এবং বাংলাদেশ কমিউনিটিকে অনেক বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিবে।

ইটালীয় ভাষা, আইন কানুন সামান্য হলেও আমাদের সকলের জানা ও শেখা দরকার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমিগ্রেশনদালাল চক্র
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT