চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইচ্ছে করেই বাংলাদেশে আসবে না অস্ট্রেলিয়া! 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশে খেলা নিয়ে অস্ট্রেলিয়ার টালবাহানা অনেক পুরনো। সেই পন্টিংদের আমলে শোনা যেত, তারা বাংলাদেশে খেলতে আসবেন তবে শর্ত একটাই, ঢাকার বাইরে যাবেন না। এই অস্ট্রেলিয়া ২০১৫ সালে নিরাপত্তার অজুহাতে টেস্ট খেলতে আসেনি। ২০১৭তে সেই সিরিজ যখন আয়োজনের দ্বারপ্রান্তে, তখন তাদের ক্রিকেটাররা বেতন-ভাতা নিয়ে আন্দোলনে নেমেছেন। এই দোহাই দিয়ে এবারের সিরিজও বাতিল হওয়ার মুখে। এমন সময় অস্ট্রেলিয়ান গণমাধ্যম ‘সিডনি মর্নিং হেরাল্ড’ যা বলছে তার মানে একটাই, ইচ্ছে করেই শেষ পর্যন্ত বাংলাদেশ সফর করবে না দেশটি।

সিডনি মর্নিং হেরাল্ডের ক্রীড়া সাংবাদিক ম্যালকম নক্স তার এক প্রতিবেদনে বাংলাদেশকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং অজি ক্রিকেটারদের মনোভাব তুলে ধরেছেন। তিনি বলছেন, বাংলাদেশ সিরিজের পেছনে ডলারের গুরুত্ব কাজ করছে।

‘সব টেস্ট ম্যাচ সমান, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা বেশি সমান। অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং বোর্ড যদি সমাধানে পৌঁছায় তবে সেটা হবে অ্যাশেজের কথা চিন্তা করে। ১৮ তারিখ থেকে বাংলাদেশে যে সিরিজ রয়েছে সেটা সম্ভবত পথের পাশেই রয়ে যাবে।’ লিখেছেন ম্যালকম।

Banglabid

অস্ট্রেলিয়ার সব ক্রিকেটার বোর্ডের বিরুদ্ধে আন্দোলন করছেন। তাদের দাবি, লভ্যাংশের ভাগ না বাড়ালে দেশের হয়ে খেলবেন না। ইতিমধ্যে দেশটির ‘এ’ দল সাউথ আফ্রিকা সফর বাতিল করেছে।

সিডনি মর্নিং হেরাল্ড বলছে, সত্যিকার অর্থে ‘এ’ দলের সফর বাতিল হওয়া কোনও ব্যাপার নয়। বাংলাদেশের ক্ষেত্রেও তাই। কিন্তু তারা অ্যাশেজ ছাড়বে না!

বাংলাদেশ সিরিজের বাইরে সামনে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ রয়েছে। রয়েছে ভারত সফরও। ম্যালকম  বলছেন, টাকার কুমির ভারতকেও রাগাতে চাইবে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

Reneta

বৃহস্পতিবার সিএ’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড সংবাদ সম্মেলনে বলেন, এক সপ্তাহের ভেতরে আমরা একটা সমাধানে পৌঁছাবো। ক্রিকেটাররা খেলতে রাজি না হলে ক্রীড়ামন্ত্রীকে ডেকে ‘স্বাধীন সালিসি’তে বসা হবে।

ম্যালকম তার প্রতিবেদনে বাংলাদেশ সফরের ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছেন।

‘২০১৫ সালে নিরাপত্তার কথা বলে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর বাতিল করে। উপনিবেশবাদী অস্ট্রেলিয়ার এতে কি খুব একটা ক্ষতি হয়েছে? আসলেই না। এটা তো বাংলাদেশ। ইংল্যান্ড কিংবা অন্য কোনও দল নয়।’ ক্রিকেটবিশ্বে এখন বাংলাদেশের কদর আকাশচুম্বী। উন্নতির এই পথে অন্য টেস্ট খেলুড়ে দলের কাছ থেকে ক্রিকেটীয় সাহায্য পেলেও অস্ট্রেলিয়ার কাছ থেকে খুব একটা সাড়া পাওয়া যায়নি কখনো। সর্বশেষ ১১ বছর আগে বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলে দলটি। ইংল্যান্ড ‘হোম এন্ড অ্যাওয়ে’ ম্যাচ খেলেছে। ভারত তিন বার ঢাকায় এসেছে, বাংলাদেশ গেছে একবার। সাউথ আফ্রিকা, পাকিস্তান, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কাও নিয়মিত বাংলাদেশ সফর করে। শুধু অস্ট্রেলিয়াই আসতে চায় না।

টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথম ১৩ বছরে ৭৮ টেস্টে মাত্র তিনটিতে জয় পায় বাংলাদেশ। কিন্তু শেষ চার বছরে ছয়টি জয় এসেছে। হার নয়টিতে, ড্র সাতটি। দীর্ঘ এই যাত্রায় ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় যায় বাংলাদেশ। তারা এসেছিল ২০০৬ সালে। সিডনি মর্নিং হোরাল্ড বলছে, সর্বশেষ সফরেও খেলায় খুব একটা মনোযোগ ছিল না শেন ওয়ার্নদের। বাংলাদেশের প্রথম ইনিংসে ১১২ রান দিয়ে উইকেটহীন ছিলেন ওয়ার্ন। দলের ভেতর তখন এমনও বলাবলি হচ্ছিল, এর চেয়ে বাড়ি যাওয়া ভালো ছিল!

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঝগড়া করে বার্সার অনুশীলন ছাড়লেন নেইমার

পরবর্তী

কানাডার ম্যানিটোবায় বাংলাদেশি অভিবাসীদের প্রাণবন্ত গ্রীষ্মকাল উদযাপন

পরবর্তী
canada vacation

কানাডার ম্যানিটোবায় বাংলাদেশি অভিবাসীদের প্রাণবন্ত গ্রীষ্মকাল উদযাপন

নেইমারের আশা ছেড়ে দিলেন বার্সা সভাপতিও?

সর্বশেষ

শুক্রবারে যে ৫টি আমল করতে পারেন

আগস্ট ২১, ২০২৬

সরকারের কঠোর বার্তার পরও চাঁদাবাজি কেন?

আগস্ট ২১, ২০২৬

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT