ইউয়েফা ছাড়ছেন প্লাতিনি

ফিফার দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিলে হারার পর ইউরোপিয় ফুটবলের গভর্নিং বডি থেকে পদত্যাগ করার কথা জানিয়েছেন ইউয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি। সোমবার কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস (কাস) তার নিষেধাজ্ঞার মেয়াদ চার বছরে কমিয়ে আনে। রায়ের পর ৬০ বছর বয়সী সাবেক ফরাসি তারকা পদত্যাগ করবেন বলে জানান।
এক দশিমক ৩ মিলিয়ন ইউরো ঘুষ নেওয়ার অভিযোগে গত বছর দােষী সাব্যস্ত হন প্লাতিনি ও ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার। তবে দুজনেই অনৈতিক কোনাে কিছু করার কথা অস্বাীকার করেছেন।
নিষেধাজ্ঞা প্রত্যাহারে আপিল করেছিলেন প্লাতিনি। কিন্তু চেক পেমেন্ট ইস্যুতে আপিলের রায়ে তিন সদস্যের কমিটি বলেছে, পেমেন্টের বৈধতা সম্পর্কে যথেষ্ট প্রমাণ দিতে পারেননি তিনি। তবে, তাদের আর্থিক জরিমানার পরিমাণ ৫৭ হাজার ২০০ ইউরো থেকে কমে ৪২ হাজার ৯০০ ইউরো হবে বলে জানায় কাস।
রায়ের পর বিবৃতিতে প্লাতিনির আইজনীবী বলেন, পরের কংগ্রেস মিটিংয়েই ইউয়েফা প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করবেন প্লাতিনি।
এই রায়ে প্লাতিনি খুবই হতাশ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।






