চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপে অক্সফোর্ডের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া ঘিরে জটিলতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পার্শ্বপ্রতিক্রিয়ায় রক্ত জমাট বেঁধে যাওয়ার জেরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে তৈরি হয়েছে চরম জটিলতা। পার্শ্বপ্রতিক্রিয়ার জেরে একে একে বুলগেরিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ফ্রান্স, ইটালি, জার্মানির পর এবার টিকা কর্মসূচি স্থগিত করেছে সুইডেন ও লাটভিয়া।

এই প্রেক্ষিতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মাথায় চিন্তার ছাপ পড়েছে। তাদের ক্রমবর্ধমান চাপের মধ্যে আরও চাপ যুক্ত হয়েছে মঙ্গলবার যখন স্থগিতের তালিকায় সুইডেন ও লাটভিয়া যুক্ত হয়। ইউরোপের বাইরের অন্তত ১৬টি দেশ ওই টিকা দেওয়া স্থগিত করে। থাইল্যান্ডও আছে এই দলে।

জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, তাদের দেশের টিকা বিষয়ক কর্তৃপক্ষের পরামর্শক্রমে সোমবার থেকে জরুরি ভিত্তিতে তারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া স্থগিত করেছে।

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পাহন বলেন, এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়। আমরা সবাই এই সিদ্ধান্তের পরিণতি কী হতে পারে সে সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছি এবং আমরা এই সিদ্ধান্তকে একদমই হালকাভাবে নিচ্ছি না।

জার্মানির টিকা স্থগিতের ঘোষণার পরপরই ঘোষণা আসে ফ্রান্সের প্রসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর। মঙ্গলবার বিকাল থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া স্থগিতের ঘোষণা দিয়ে তিনি বলেন, ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি (ইএমএ) থেকে নতুন পরামর্শ না আসা পর্যন্ত টিকাদান স্থগিত থাকবে। ইটালিও বৃদ্ধি করে তাদের নিষেধাজ্ঞার আওতা। একদিন আগে নেদারল্যান্ডস আগামী ‍অন্তত ২৯ মার্চ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কার্যক্রম স্থগিত করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে দেশগুলোকে টিকা দান স্থগিত না করার অনুরোধ করা হয়েছে।

Reneta

সংস্থাটি জানায় যে, ভ্যাকসিনের সাথে রক্ত জমাট বাধার ঝুঁকির মধ্যে কোনও যোগসূত্র নেই।

এছাড়াও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার নিরাপত্তা পর্যবেক্ষণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের একটি দলের বৈঠকও করেছে। শিগগিরই তারা তাদের রিপোর্ট প্রকাশ করবে।

রয়টার্স বলছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার পর ইউরোপে রক্ত জমাট ‍বাঁধার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত ইউরোপে অন্যান্য সময় রক্ত জমাট বাঁধার যত ঘটনা ঘটে টিকা গ্রহণের পরও সেই সংখ্যা তেমনই আছে, বাড়েনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর ইউরোপীয় ইউনিয়নের মেডিসিন্স রেগুলেটর থেকেও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সঙ্গে রক্ত জমাট বাঁধার কোনো সম্পর্ক থাকার ইঙ্গিত নেই বলে জা‍নানো হয়েছে।

ইএমএ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, অ্যাস্ট্রাজেনেকার টিকায় ঝুঁকির চাইতে লাভ অনেক অনেক বেশি।

এর প্রধান এমার কুক বলেন, তারা ভ্যাকসিনের ৫ মিলিয়নের মধ্যে ৩০টির মতো অস্বাভাবিক রক্তের জমাট রিপোর্ট তদন্ত করছে। পুরো অঞ্চলে ৪৫ মিলিয়ন  ডোজ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তাদের রিপোর্ট প্রকাশ করবে। ঠিক কি কারণে রক্ত জমাট হয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে বলে জানান কুক।

যুক্তরাজ্যের মেডিসিন্স রেগুলেটর থেকেও অ্যাস্ট্রাজেনেকার টিকার সঙ্গে রক্ত জমাট বাঁধার সম্পর্ক পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

এর আগে রক্ত জমাট বাঁধা বিষয়ে অ্যাস্ট্রাজেনেকা কর্তৃপক্ষ জানায়, ইউরোপ ও যুক্তরাজ্যের এক কোটি ৭০ লাখের বেশি মানুষ তাদের টিকা নিয়েছে। তার মধ্যে মাত্র ৩৭ জনের শরীরে রক্ত জমাট বাঁধার উপসর্গ দেখা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্সফোর্ডঅ্যাস্ট্রাজেনেকাইউরোপভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করতে পারা সৌভাগ্যের

পরবর্তী

শনাক্তের হার কমলো, মৃত্যু ১১

পরবর্তী
করোনাভাইরাস

শনাক্তের হার কমলো, মৃত্যু ১১

করোনার কারণে দক্ষিণ এশিয়ায় ২ লাখ ২৮ হাজার শিশুর মৃত্যু

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT