চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাথলেটিকসে যুক্তরাষ্ট্রের দুই সোনা, বাহরাইনের প্রথম পদক স্টিপলচেজে

মেয়েদের হ্যামার থ্রোতে কানাডার সোনা, ছেলেদের লং জাম্পে গ্রীসের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
অ্যাথলেটিকস স্টিপলচেজে যুক্তরাষ্ট্রের দুই সোনা জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস অলিম্পিকের ১১তম দিনে অ্যাথলেটিকসে দুটি সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। ছেলেদের ১৫০০ মিটার দৌড়ে কোল হকার রেকর্ড গড়ে সোনা জেতার পর মেয়েদের ২০০ মিটারেও স্বর্ণ জিতেছে দেশটি। মেয়েদের ৩ হাজার মিটার স্টিপলচেজে স্বর্ণ জিতে প্যারিসে প্রথম পদকের দেখা পেয়েছে বাহরাইন। ছেলেদের পর এবার মেয়েদের হ্যামার থ্রোতেও স্বর্ণ জিতেছে কানাডা। ছেলেদের লং জাম্পে সোনা উঠেছে গ্রীসের ঝুলিতে

১৫০০ মিটার দৌড়ে ৩ মিনিট ২৭.৬৫ সেকেন্ড সময় নিয়েছেন হকার নতুন অলিম্পিক রেকর্ড এটি। ২০২১ সালে টোকিওতে এই ইভেন্টে অলিম্পিক রেকর্ড গড়তে নরওয়ে তারাকা ইয়াকব ইঙ্গেব্রিগটসেন সময় নিয়েছিলেন ৩ মিনিট ২৮.৩২ সেকেন্ড। ইভেন্টে রৌপ্য জিতেছেন গ্রেট ব্রিটেনের জশ কার। ৩ মিনিট ২৭.৭৯ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। ৩ মিনিট ২৭.৮০ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের ইয়ারেদ নুগুসেও।

মেয়েদের ৩ হাজার মিটার স্টিপলচেজে স্বর্ণ জিতে বাহরাইনকে প্রথম পদক এনে দিয়েছেন উইফ্রেড ইয়াবি। ৮ মিনিট ৫২.৭৬ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। অলিম্পিক রেকর্ডও এটি। এর আগে ২০০৮ বেইজিং অলিম্পিকে ৮ মিনিট ৫৮.৮২ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছিলেন রাশিয়ার গুলনারা সামিতোভা-গালকিনা। ইভেন্টে রৌপ্য জিতেছেন উগান্ডার পেরুথ চেমুতাই। ৮ মিনিট ৫৩.৩৪ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। ব্রোঞ্জ জেতা কেনিয়ার ফেইথ চিরোতিক সময় নেন ৮ মিনিট ৫৫.১৫ সেকেন্ড।

মেয়েদের হ্যামার থ্রোতে কানাডাকে সোনা এনে দিয়েছেন ক্যামরন রজার্স। ৭৬.৯৭ স্কোর গড়েন তিনি। ৭৫.৪৮ স্কোর করে রৌপ্য জেতেন যুক্তরাষ্ট্রের আন্নেত্তে এনেকা ইছিকুনেওয়াক। ৭৪.২৭ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন চীনের জিই জাও।

ছেলেদের লং জাম্পে গ্রীসকে সোনা এনে দিয়েছেন মিলতিয়াদিস টেনটুগ্লোউ। রৌপ্য জিতেছেন জ্যামাইকার ওয়াইন পিননক। ব্রোঞ্জ পেয়েছেন ইতালির মাতিতা ফিউরানি।

অ্যাথলেটিকসে দিনের শেষ পদকের ইভেন্ট মেয়েদের ২০০ মিটারে সোনাসহ দুই পদক জিতেছে যুক্তরাষ্ট্র। ২১.৮৩ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন থমাস গ্যাব্রিয়েলে। ২২.০৮ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড। ২২.২০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের আরেক প্রতিযোগী ব্রিটানি ব্রাউন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাথলেটিকসকানাডাগ্রীসপ্যারিস অলিম্পিক-২০২৪বাহরাইনযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি কোনো দেশকে লক্ষ্য করে নয়’

আগস্ট ৮, ২০২৬

বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে প্রাণ গেল ২ জনের

আগস্ট ৮, ২০২৬

তাইজুলের চোট নিয়ে মিলল স্বস্তির খবর

আগস্ট ৮, ২০২৬

এভারেস্টের চূড়ায় বরফে ৩০ বছর: এবার স্বজনদের কাছে ফিরছে মরদেহ ‘গ্রিন বুটস’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT