চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনিভার্সিটি মামলা: আড়াই কোটি ডলার দিয়ে নতিস্বীকার করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৯:৩৭ পূর্বাহ্ণ ১৯, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোট আড়াই কোটি মার্কিন ডলারের বিনিময়ে ট্রাম্প ইউনিভার্সিটির তিনটি মামলার মীমাংসা করেছেন বলে জানিয়েছেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল।

বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ৬ হাজার শিক্ষার্থী এই মামলাগুলো করেন। শিক্ষার্থীদের অভিযোগ, তাদেরকে সারা দেশ থেকে ‘বাছাই করা সেরা’ শিক্ষকদের মাধ্যমে শিক্ষাদান করার মিথ্যা প্রতিশ্রুতি দেয়া হয়েছিল বলে তারা প্রত্যেকে ৩৫ হাজার ডলার করে দিয়ে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন।

ওই বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে রিয়েল এস্টেট ব্যবসার ‘গোপন কৌশল’ শেখানো হবে এবং এর জন্য ট্রাম্প নিজেই প্রশিক্ষক বাছাই করবেন করবেন, এমন প্রতিশ্রুতির পরই শিক্ষার্থীরা সেখানে ভর্তি হন বলে জানান।

Banglabid

এর প্রেক্ষিতেই ৪০ মিলিয়ন বা ৪ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণের দাবিতে ভুক্তভোগী শিক্ষার্থীরা ‘জালিয়াতি’র অভিযোগ তুলে ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কে মামলাগুলো করেন।

কয়েক বছর ধরে চলে আসা এই মামলাগুলোর ব্যাপারে ট্রাম্প বরাবরই বলে এসেছেন, তিনি কখনোই কোনো ধরণের সমঝোতায় আসবেন না। কিন্তু হঠাৎ করে নিজের অবস্থান থেকে ‘১৮০ ডিগ্রি ঘুরে আসা’কে ভুক্তভোগীদের জন্য ‘বিশাল বিজয়’ বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল এরিক শ্নাইডার।

তিনি বলেন, “আজকের আড়াই কোটি ডলারের নিষ্পত্তি ডোনাল্ড ট্রাম্পের আগের কথা থেকে ফিরে আসার বিস্ময়কর উদাহরণ এবং তার জালিয়াত বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ৬ হাজার ভুক্তভোগীদের বিশাল বিজয়। ভুক্তভোগীরা বহু বছর ধরে আজকের ফলাফলের জন্য অপেক্ষা করে ছিলেন। আমি খুবই খুশি যে তাদের ধৈর্য এবং অধ্যাবসায় আড়াই কোটি ডলারের সমঝোতা দিয়ে পুরস্কৃত হয়েছে।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT