চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউটিউবে ‘বেসিক আলী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৯ পূর্বাহ্ণ ২০, জুন ২০১৭
বিনোদন
A A
‘বেসিক আলী’ সিরিজের শিল্পীরা

‘বেসিক আলী’ সিরিজের শিল্পীরা

ইউটিউবে এসেছে কমেডি সিরিজ ‘বেসিক আলী’। গত শনিবার এসেছে এই সিরিজের প্রথম পর্ব। নাম ‘ফাঁকিবাজ’। এরই মধ্যে ইউটিউবে বেসিক স্টুডিওজ বাংলাদেশ চ্যানেলে নাটকটি দর্শক দেখতে শুরু করেছেন।

কার্টুন চরিত্র ‘বেসিক আলী’। প্রথম আলো পত্রিকায় নিয়মিত ছাপা হচ্ছে এই চরিত্র নিয়ে কার্টুন স্ট্রিপ। বেরিয়েছে নয়টি বই। কার্টুনটি তৈরি করছেন শাহরিয়ার। এবার এই কার্টুন চরিত্রটি নিয়ে টিভির জন্য তৈরি হচ্ছে কমেডি সিরিজ। আর এখানে ‘বেসিক আলী’ চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহবুব। পরিচালক সাঈদ রিংকু। আর পুরো কাজ তত্ত্বাবধান করছেন শাহরিয়ার।

তৌসিফ মাহবুব বলেন, ‘আমি কিন্তু বেসিক আলীর দারুণ ভক্ত। বাসায় পত্রিকা হাতে নেওয়ার পর বেসিক আলী আমার পড়া চাই–ই। এমন একটি চরিত্র নিয়ে নাটক হতে পারে, তাও আবার কমেডি!—ভাবতেই পারিনি। আর এই চরিত্রে আমিই অভিনয় করছি!’

শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে বললেন, ‘প্রথম দিন তো খুব ভয় পেয়েছিলাম। এ পর্যন্ত অনেক কাজ করেছি, এটা মনে হচ্ছে সবগুলো থেকে আলাদা হবে।’

‘বেসিক আলী’ ধারাবাহিকে আরও অভিনয় করছেন বিজরী বরকতউল্লাহ, আবদুল্লাহ রানা, সাবরিনা মেহেক, ফারহানা মিলি, মাসুম বাশারসহ মীর নৌফেল আশরাফি জিসান, সালমান জামান, নওশীন মৌ প্রমুখ । বিশেষ ভূমিকায় দেখা যাবে জ ই মামুন, ইনাম আহমেদ আর শাহরিয়ার খানকে!

শাহরিয়ার বলেন, ‘ধারাবাহিকটিতে কার্টুনিস্টিক মজা পাওয়া যাবে। এখানে মূল কার্টুনের অনেক কৌতুক থাকছে। ছোটদের পাশাপাশি বড়রাও মজা পাবেন।’

Reneta

সাঈদ রিংকু জানান, সিরিজটির প্রতি পর্বের দৈর্ঘ্য হবে ১০ থেকে ১৫ মিনিট।

শুরুতে কথা ছিল, এই সিরিজটি টিভির কোনো চ্যানেলে দেখানো হবে। কিন্তু পরে এই ভাবনা থেকে সরে আসেন শাহরিয়ার। এখন থেকে দর্শক ইউটিউবেই দেখতে পাবেন সিরিজটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তৌসিফ মাহবুববেসিক আলীশাহরিয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ কবে জানা যাবে সোমবার

মে ১৭, ২০২৬

হামাসের সামরিক শাখার প্রধান ইজ্জ আল-দিন আল-হাদ্দাদ নি/হ/ত

মে ১৭, ২০২৬

কৃষিতে উৎপাদন ব্যয় বাড়ছে: আলোচনায় বক্তারা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

৩২৬ দিনের দীর্ঘ মিশন শেষে দেশে ফিরল মার্কিন রণতরী

মে ১৭, ২০২৬

আয়েশা এখন এলাকার বাতিঘর, ব্যাচেলর ও মাস্টার্সে অর্জন করেছে প্রথম বিভাগ

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT