চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড দলে ওলট-পালট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ওল্ড ট্রাফোর্ডের চতুর্থ অ্যাশেজ টেস্টের দলে একটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। লিডসের তৃতীয় টেস্টে স্কোয়াড থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার ক্রিস ওকস। তার জায়গায় নেয়া হয়েছে আরেক অলরাউন্ডার ক্রেইগ ওভারটনকে। খেলোয়াড় পরিবর্তন না হলেও ব্যাটিং অর্ডারেও ওলট-পালট করছে ইংলিশরা।

২০১৭-১৮ অ্যাশেজ সিরিজে টেস্ট অভিষেক হয় সমারসেটের পেসার ওভারটনের। সবশেষ খেলেছেন ২০১৮তে নিউজিল্যান্ডের বিপক্ষে। স্যাম কারেনকে পেছনে ফেলে ওকসের জায়গায় নাম লেখান ওভারটন।

চলতি সিরিজের প্রথম তিন টেস্টে ২৯ গড়ে ওকস উইকেট নিয়েছেন ৯টি। তবে ৩.৩৪ গড়ে রান দেয়ার সঙ্গে বলে নিয়ন্ত্রণও কম ছিল তার। তাছাড়া স্কোয়াডের অন্য পেসারদের চেয়ে বল করেছেন অনেক কম।

অন্যদিকে, কাউন্টি চ্যাম্পিয়নশিপে দারুণ পারফর্ম করছেন ওভারটন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ২১.৩৪ গড়ে উইকেট নিয়েছেন ৩২টি। তবে গত সপ্তাহের মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ওভারটনের বোলিং গড় ২১.১৪। সেই সঙ্গে ব্যাট হাতে একটি সেঞ্চুরি ও নয়টি হাফসেঞ্চুরি আছে তার নামের পাশে। ম্যানচেস্টারে আর্চারের আগে আটনম্বরে ব্যাটে নামতে পারেন ওভারটন।

এদিকে, ওপেনিংয়ে এখন পর্যন্ত সুবিধা করতে পারেননি জেসন রয়। অধিনায়ক রুট জানিয়েছেন, চতুর্থ টেস্টে ওপেন করবেন জো ডেনলি। আর রয় ব্যাটিংয়ে নামবেন চারনম্বরে।

Reneta

ইংল্যান্ড স্কোয়াড:
ররি বার্নস, জো ডেনলি, জো রুট (অধি.), জেসন রয়, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, জস বাটলার, ক্রেইগ ওভারটন, জফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড ও জ্যাক লিচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৯অ্যাশেজ-২০১৯/২০ওকসওভারটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT