চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডে আফ্রিদি বিস্ফোরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ণ ২৩, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

বুম বুম আফ্রিদি!‌ আবারও একাই প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন এই পাকিস্তানি অলরাউন্ডার। দীর্ঘদিন পর ব্যাট হাতে পরিচিত ঝোড়ো মেজাজে পাওয়া গেল আফ্রিদিকে। ৪২ বলে শতরান পূর্ণ করেছেন তিনি। থেমেছেন শেষপর্যন্ত ১০১ রানে। মেরেছেন ১০টি চার ও ৭টি ছয়।

যার সুবাদে ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্লাস্টের প্রথম কোয়ার্টার ফাইনালে ডার্বিশায়ারের বিপক্ষে প্রথমে ব্যাট করে হ্যাম্পশায়ার তুলেছিল ৮ উইকেটে ২৪৯ রান। টুর্নামেন্টে এটাই হ্যাম্পশায়ারের সর্বোচ্চ দলগত রান।

আফ্রিদি একাই বিপক্ষ বোলারদের শেষ করে দিয়েছেন। মঙ্গলবার ওপেন করতে নেমেছিলেন। আফ্রিদি সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়েছেন।

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটে একমাত্র টি-টুয়েন্টি ক্রিকেটেই এতদিন কোনও সেঞ্চুরি ছিল না শহীদ আফ্রিদির। অবশেষে সেই আক্ষেপ দূর করলেন তিনি। টি-টুয়েন্টিতে যৌথভাবে দ্বাদশ দ্রুততম সেঞ্চুরি এটি। ২০১৩ সালে ক্রিস গেইলের ৩০ বলে সেঞ্চুরি সবচেয়ে দ্রুততম।

হ্যাম্পশায়ার অধিনায়ক জেমস ভিন্স ৩৬ বলে ৫৫ করেছেন। জবাবে ডার্বিশায়ারের ইনিংস শেষ হয়ে যায় ১৪৮ রানে। ১০১ রানে ম্যাচ জিতে নেয় আফ্রিদির দল।

লিয়াম ডসন ও কাইল অ্যাবোট ৩টি করে উইকেট নেন। তবে সবাইকে ছাপিয়ে ম্যাচের সেরার পুরস্কার আফ্রিদির।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শহিদ আফ্রিদি
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT