একের পর এক চমক দেখাচ্ছে চিটাগং কিংস। ৯ বছর পর বিপিএলে ফেরা ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের সঙ্গে যুক্ত করল পাকিস্তানের সাবেক শহীদ আফ্রিদিকে। অবশ্য খেলোয়াড় হিসেবে নয়, কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে পাকিস্তান তারকাকে।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছে চিটাগং কিংস। আফ্রিদির ছবি পোস্ট করে লিখেছে- বিপিএল ২০২৫ আসরে শহীদ আফ্রিদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে চিটাগং কিংস।
বিপিএলের সাথে শুরু থেকেই সম্পৃক্ত ছিলেন পাকিস্তানি সাবেক। ২০১২ সালে উদ্বোধনী আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছিলেন আফ্রিদি। এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়েও বিপিএলে খেলেছেন।
ডিসেম্বরের শেষ সপ্তাহে মাঠে গড়াচ্ছে বিপিএলের একাদশ আসর।








