ক্রিকেট

বিপিএল মাতাতে ঢাকায় শহীদ আফ্রিদি

শহীদ আফ্রিদি বিপিএল খেলতে ঢাকায়, ক্রিকেটার পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ আফ্রিদি বিপিএল খেলতে ঢাকায়, ক্রিকেট মাঠে পোজ দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে অন্ধকার।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দীর্ঘ ১১ বছর বিরতি দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে খেলবে চিটাগং কিংস। দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন পাকিস্তানের তারকা সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। বিপিএল মাতাতে ঢাকায় পৌঁছেছেন তিনি।

সোমবার পর্দা উঠবে বিপিএলের। রোববার ঢাকায় পা রেখেছেন আফ্রিদি। এক বার্তায় জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ভিডিও বার্তায় আফ্রিদি বলেছেন, ‘আমি বাংলাদেশে চলে এসেছি।’

আফ্রিদি বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন। পরে সিলেট সুপার স্টার্স, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ঢাকা প্লাটুনের হয়ে খেলেছেন। সবমিলিয়ে ৪৫ ম্যাচের ৩৫ ইনিংসে ব্যাটিং করে ৫৩৯ রান করেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার। বল হাতে আফ্রিদি বিপিএলে শিকার করেছেন ৫৭ উইকেট।

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কুমিল্লা, ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও ঢাকা ডায়নামাইটসের হয়ে শিরোপাও জিতেছেন আফ্রিদি। তিনি সবশেষ ২০১৯-২০ মৌসুমে বিপিএলে খেলেছিলেন।

এবারই প্রথম বিপিএলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা যাবে আফ্রিদিকে। পাশাপাশি চিটাগং কিংসের মেন্টর হিসেবেও কাজ করবেন তিনি।

বিষয়:কুমিল্লা চিটাগং ঢাকা বিপিএল ২০২৫ শহিদ আফ্রিদি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…