চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পর মুখ খুললেন আফ্রিদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ১৫, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
আফ্রিদি পাকিস্তান ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। ‘এ’ গ্রুপ থেকে সুপার এইটে ওঠে ইতিহাস গড়েছে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা স্বাগতিক যুক্তরাষ্ট্র। এর আগে যখন পরপর দুই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় পাকিস্তান, তখন শহীদ আফ্রিদি বলেছিলেন বিশ্বকাপ শেষ হলে নিজের প্রতিক্রিয়া জানাবেন। এবার মুখ খুললেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার।

রোববার নিয়মরক্ষার ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাবর আজমের দল। ম্যাচের আগে নিজের ইউটিউব চ্যানেলে অধিনায়কত্ব প্রসঙ্গ তুলে আফ্রিদি বলেছেন, ‘যদি শাহিনকে বিশ্বকাপের কথা ভেবে অধিনায়ক করা হয়ে থাকে, তাহলে সেই সিদ্ধান্ত বহাল রাখা উচিত ছিলো।’

‘বাবরের উচিত ছিলো তাকে সমর্থন করা। বাবরের সে সময় বলা উচিত ছিল যে, ‘না, আপনারা (পিসিবি) তাকে অধিনায়ক বানিয়েছেন। আমরা তার অধীনে খেলতে প্রস্তুত। তাকে সমর্থন করে তার অধীনে খেলতে চাই।’ এই রকম অবস্থান নেয়া দরকার ছিলো বাবরের। এই উদাহরণ তৈরি করলে বাবর সম্মান পেত।’’

‘এতে পুরো দায় কেবল বাবরের নয়, কারণ নির্বাচক কমিটিতেই একে অপরের ওপর দায় চাপানোর মতো লোক আছে। তাদের মধ্যে কাউকে আবারও বলতে শুনেছি যে, ‘‘বাবর অধিনায়কত্ব কীভাবে করতে হয় জানেই না।’’

‘শুনছি দল থেকে নাকি ৮-৯ জন বাদ দিয়ে দেবে। এটা তখনই করা যায়, যখন আপনার হাতে অনেক খেলোয়াড় থাকে। আপনি যদি খেলোয়াড় বাবরকে সরাতে চান, ওর মতো কেউ আপনার হাতে আছে? রিজওয়ানের বিকল্প কেউ আছে? বড় পরিবর্তনের কথা তখনই বলা যায়, যখন আপনার বেঞ্চ শক্তিশালী থাকে।’

‘ঘরোয়াতে খেলা ক্রিকেটারদের সম্মান দেয়া উচিত। বিশেষ করে অনেক বছর ধরে সেখানে ভালো পারফর্ম করা সালমান আলি আগা, সৌদ শাকিল, শাহিবজাদা ফারহান, মোহাম্মদ আলিদের মতো ক্রিকেটারদের। যদি তাদের জাতীয় দলে এনে তিন ম্যাচ দেখেই বিচার করে ফেলি সেটি অন্যায় হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ড২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তান২৪বাবরলিড স্পোর্টসশহীদ আফ্রিদি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘লিবারেশন ডে শুল্ক’ থেকে ১০০ বিলিয়ন ডলার ফেরত দিল ট্রাম্প প্রশাসন

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাজ চলাচল সংস্থাগুলো হরমুজ প্রণালীতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইল

আগস্ট ৬, ২০২৬

হেরিটেজ স্থাপনা তালিকাভুক্তিতে সরকারের তিন প্রতিষ্ঠানের সমন্বয়ের অভাব

আগস্ট ৬, ২০২৬

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT