চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের সামনে আবারও স্মিথ-দেয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ পূর্বাহ্ণ ০৪, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ইনিংসে ইংল্যান্ডের লিড ছিল ৯০ রানের। সেই রান টপকে তৃতীয় দিন শেষে লিড নিয়েছে অস্ট্রেলিয়া। তবে এগিয়ে থাকলেও স্বস্তিতে নেই অজিরা। এজবাস্টন টেস্ট জিততে হলে রানের প্রয়োজন বিস্তর, কিন্তু হাতে উইকেট আছে ৭টি! সংগ্রহের পাশে কেবল ৩৪ রানের লিড। বৈরি আবহাওয়া বাগড়া না দিলে বাকি দুদিনে যে রোমাঞ্চ অপেক্ষা করছে সেটা বোঝা যাচ্ছে তৃতীয় দিন শেষেই!

৬ উইকেট হাতে নিয়ে ২৬৭ রানে দ্বিতীয় দিন শেষ করা ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৩৭৪ তুলে। ৫০ রান করা বেন স্টোকসকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করে দিনের প্রথম আঘাতটা হানেন প্যাট কামিন্স। এরপর নাথান লায়নের জোড়া আঘাতে ভিত নড়ে যায় স্বাগতিকদের।

লায়নের প্রথম শিকার সেঞ্চুরিয়ান ররি বার্নস। আগের দিনে মাটি কামড়ে ১২৫ রানে অপরাজিত থাকা ওপেনারকে উইকেটরক্ষক টিম পেইনের ক্যাচ বানান অজি স্পিনার। নতুন দিনে কেবল ৮ রান যোগ করে ১৩৩ রানে আউট হয়েছেন বাঁহাতি ওপেনার।

লায়নের পরের ‘প্রিয়’ শিকার মঈন আলি। ব্যাটিংয়ে নেমে প্রথম চার বলে লায়নকে খেলার রাস্তাই বের করতে পারেননি ইংলিশ অলরাউন্ডার। পঞ্চম বলে লাইন বুঝতে না পেরে ছাড়তে চেয়েছিলেন, তাতেই ঘটে বিপত্তি। ব্যাটসম্যানের ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে অফস্টাম্প উপরে নেয় লায়নের বল। টেস্টে এ নিয়ে অষ্টমবারের মতো অজি এ স্পিনারের বলে আউট হওয়ার আগে রানের খাতাটাই খোলা হয়নি মঈনের।

মঈনের ফেরার পরের ওভারেই ফেরেন জনি বেয়ারস্টো। ৮ রানে তাকে ফেরান প্যাট কামিন্স। ৩০০ রানে ৮ উইকেট হারানো ইংলিশদের লিড তখন সবে মাত্র ১৬।

সেখান থেকে দলকে বের করে আনেন ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রড। নবম উইকেটে দুজনের ৬৫ রানের জুটি গড়ে ইংলিশদের দেন ৯০ রানের লিড।

Reneta

কামিন্স ও লায়ন দুজনেই নিয়েছেন ৩টি করে উইকেট। বাকি ৪ উইকেট সমানভাবে ভাগাভাগি করেছেন জেমস প্যাটিনসন ও পিটার সিডল।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে অজিরা। ২৭ রানেই দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন বেনক্রফটকে সাজঘরে পাঠান মঈন আলি ও ব্রড।

পরে স্টিভেন স্মিথকে নিয়ে উসমান খাজা প্রাথমিক ধাক্কাটা সামাল দিলেও উইকেটে টিকতে পারেননি। ৪৮ বলে ৪০ করার পর স্টোকসের বলে উইকেটের পেছনে বেয়ারস্টোকে ক্যাচ দিয়ে খাজা ফেরেন সাজঘরে।

বাকি দিনটা ট্রাভিস হেডকে নিয়েই পার করে দিয়েছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান স্মিথ। চতুর্থ দিনে স্মিথ ৪৬ ও হেড ২১ রানে ব্যাট করতে নামবেন। বাজে আলোয় খেলা শেষ হওয়ার আগে অজিদের রান জমেছে ৩ উইকেটে ১২৪।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাইয়ের আদর্শ নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চকবাজারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

জুলাই ৪, ২০২৬

৯০ মিনিট খেলার অবস্থায় আছেন নেইমার

জুলাই ৪, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়নদের টক্কর দিয়ে আর ‘অজানা’ নয় কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬

প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT