চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখছেন বিশ্বকাপজয়ী হার্স্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ইংল্যান্ড প্রথমবার বিশ্বকাপ জেতার পর কেটে গেছে ৫২ বছর। রাশিয়ায় ভালো একটা সুযোগ তৈরি হয়েছে। শিরোপা উঁচিয়ে ধরতে দু’কদম দূরে রয়েছে ১৯৬৬’র বিশ্বজয়ীরা। সেই বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে হ্যাটট্রিক করা ইংলিশদের সাবেক ফুটবলার জিওফ হার্স্ট এবার ইংল্যান্ডের হাতেই বিশ্বকাপ দেখতে পাচ্ছেন।

‘তরুণ দলটির মধ্যে অন্যরকম এক গতি রয়েছে। যা আসলে কোচ সাউথগেট তৈরি করে দিয়েছে। আমাদের সময়ও এই টিম স্পিরিটটা ছিল। স্যার অ্যালফ র‌্যামসে তৈরি করে দিতে পেরেছিলেন।’

হার্স্ট ৬৬’র ওয়েম্বলির সেই ফাইনালের নায়ক। পরিস্থিতিটা তার ভালোই জানা। তাই অকপটেই বলতে পারছেন, তখনকার কোচ অ্যালফ র‌্যামসে সঙ্গে এবারের কোচ গ্যারেথ সাউথগেটের দারুণ মিল খুঁজে পাচ্ছেন।

Banglabid

‘সাউথগেট যেন স্যর অ্যালফের মতো। তিনি ফুটবলারদের সবটুকু আদায় করে নিতে জানতেন। সাউথগেটও জানে। স্যারের একটা পরিষ্কার ভিশন ছিল। সাউথগেটেরও সেটা আছে।’

‘সাউথগেটের এই দলটার বিশ্বকাপ জেতার যোগ্যতা আছে। আমাদের কৃতিত্ব ছুঁতে পারে।’ আত্মবিশ্বাসী হার্স্টের অভিমত।

বিশ্বকাপ শুরুর আগে অবশ্য সাউথগেটের দল নিয়ে অতটা আশাবাদী ছিলেন না হার্স্ট, ‘শুরুর আগে বলেছিলাম, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারে ইংল্যান্ড। কিন্তু সময় যত এগিয়েছে, আমার আশা ততো বেড়েছে। এখন তাই জোর দিয়েই বলতে পারছি, আমরাই বিশ্বকাপ জিতব।’

১৯৬৬ বিশ্বকাপে হার্স্টের করা একটি গোলের দৃশ্য
Reneta

বায়ান্ন বছর আগের সেই দলটির সঙ্গে এবারের দলের কিছু অমিলও খুঁজে পেয়েছেন হার্স্ট, ‘সম্ভবত সবচেয়ে বড় পার্থক্য, আমাদের সেই দলে চারজন জেনুইন ওয়ার্ল্ডক্লাস প্লেয়ার ছিল। গর্ডন ব্যাঙ্কস, ববি মুর, ববি চার্লটন ও জিমি গ্রিভস। জিমি অবশ্য ফাইনালে খেলেনি। এবারের দলে ওই ধরনের প্লেয়ার নেই। এরা সবাই সমমানের। প্রায় সবাই তরুণ। উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। একটা অন্যরকম স্পিরিট আছে এই দলটার। যেকোনো দলে বিপক্ষে এই দলটা দারুণ ভূমিকা রাখতে সক্ষম।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এই হাসি ফুটবলের, এই হাসি সারাবিশ্বের

পরবর্তী

মদ্রিচ গোল্ডেন বলের যোগ্য দাবিদার

পরবর্তী

মদ্রিচ গোল্ডেন বলের যোগ্য দাবিদার

শাহ আলমগীর

পিআইবির জন্য শাহ আলমগীরের নতুন সব পরিকল্পনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT