ইংলিশ প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচ পর হেরেছে আর্সেনাল। শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত এভারটনের ২-১ গোলে হেরেছে আর্সেন ওয়েঙ্গারের দল। গার্নারদের হারের রাতে এএফসি বোর্নমাউথের কাছে ১-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার সিটি।
মঙ্গলবার রাতে গুডিসন পার্কে আর্সেনালকে ম্যাচের ২০ মিনিটে এগিয়ে দেন আলেক্সিস সানচেস। বিরতির ঠিক আগে সেমাস কোলম্যানের গোলে সমতায় ফেরা এভারটনের জয় নিশ্চিত হয় শেষ দিকে অ্যাশলে উইলিয়ামসের গোলে। এবারের লিগে আর্সেনালের এটা দ্বিতীয় হার। ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল।
রাতের অন্য ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন লেস্টার সিটিকে ১-০ গোলে হারায় বোর্নমাউথ। ২১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে বোর্নমাউথ। চতুর্দশ স্থানে থাকা লেস্টারের পয়েন্ট ১৬।








