ফুটবল

আয়াক্স ম্যাজিক চলছেই

ঘরের মাঠে হারল টটেনহ্যাম

আয়াক্স ম্যাজিক চলছেই

চলতি চ্যাম্পিয়ন্স লিগে জায়ান্ট কিলার হয়ে ওঠা আয়াক্স সেমিফাইনালের প্রথম লেগেও জয় তুলে নিয়েছে। টটেনহ্যামকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়ে ফাইনালের দিকে এগিয়ে থাকল নেদারল্যান্ডসের ক্লাবটি।

মঙ্গলবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে প্রথমার্ধের একমাত্র গোলে জিতে ফিরছে আয়াক্স। ৮মে তাদের মাঠে হবে ফিরতি লেগের লড়াই।

রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো দলকে হারিয়ে সেমিতে আসা আয়াক্স ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায়। ডনি ফন ডি বেকের গোলে লিড নেয় তারুণ্য নির্ভর দলটি।

তাতে প্রথমার্ধে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে আয়াক্স। বিরতির পর ফিরে আরও কয়েকটি আক্রমণ গড়েছে দলটি। এ সময় টটেনহ্যামও সুযোগ সৃষ্টি করেছে। তবে কোনো দলই আর গোলের দেখা পায়নি।

বিষয়:আয়াক্স চ্যাম্পিয়ন্স লিগ টটেনহ্যাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…