বাংলাদেশ

আসলাম চৌধুরী গ্রেফতার

আসলাম চৌধুরী গ্রেফতার

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিএনপির
যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে দুই সহযোগিসহ গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় রাজধানীর কুড়িল-বিশ্বরোড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। অাটকের পর তাদেরকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। আগামীকাল সোমবার আসলাম চৌধুরীকে রিমান্ড চেয়ে অাদালতে পাঠানো হবে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মারুফ হোসেন সরদার সাংবাদিকদের বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল খিলক্ষেত থানা এলাকা থেকে তাদেরকে আটক করেছে।

এর আগে পুলিশের পক্ষ
থেকে বলা হয়, ‘তিনি (আসলাম) যেখানেই থাকুক, তাকে দেখামাত্রই গ্রেফতার করা
হবে।’ পুলিশ তার দেশত্যাগে নিষেধাজ্ঞার কথাও জানিয়েছিল।

সম্প্রতি ফেসবুকের একটি পোস্টের সূত্রে বাংলাদেশের একটি পত্রিকায় বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর সঙ্গে ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সাক্ষাতের খবর ও ছবি প্রকাশিত হয়। তাদের মধ্যে দেখা হয়েছিল ভারতে।

মোসাদ-এর এক সময়কার প্রভাবশালী কর্মকর্তা ছিলেন সাফাদি।

বিএনপির রাজনীতিতে এর আগে আসলাম চৌধুরীর নাম তেমন শোনা না গেলেও সম্প্রতি অনুষ্ঠিত কাউন্সিলের পর তাকে দলের যুগ্ম মহাসচিব করা হয়।

বিষয়:আসলাম চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…