তথ্যপ্রযুক্তি

কেমন হবে স্যামসাং গ্যালাক্সি এস৮ লাইট?

কেমন হবে স্যামসাং গ্যালাক্সি এস৮ লাইট?

স্যামসাং তাদের তুমুল জনপ্রিয় ফ্ল্যাগশিপের স্বল্পমূল্যের সংস্করণ বাজারে আনছে। ফোনটির নাম দেয়া হতে পারে গ্যালাক্সি এস৮ লাইট। ফোনটির ডিজাইন ও শেইপ হবে গ্যালাক্সি এস৮ এর মতো।

গ্যালাক্সি এস৮ এর সঙ্গে লাইট সংস্করণটির মূল পার্থক্য প্রসেসর ও হার্ডওয়্যারে। ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ অক্টাকোর প্রসেসর। সঙ্গে থাকবে ৪ গিগাবাইট র‌্যাম, ৫ দশমিক ৮ ইঞ্চি ডিসপ্লে যার রেজুলেশন ২২২০ x ১০৮০ পিক্সেল।

ক্যামেরার রেজুলেশন দেয়া হবে ১৬ মেগাপিক্সেল, যা গ্যালাক্সি এস৮ এর ১২ মেগাপিক্সেলের চেয়ে বেশি হলেও সেন্সরটির মান কিছুটা কম হবে।

এছাড়া ব্যাটারি দেওয়া হবে ৩ হাজার এমএএইচ ধারণক্ষমতার, অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ওরিও।

বিষয়:স্যামসাং গ্যালাক্সি এস৮

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…