চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশরাফ শিশিরের চিত্রনাট্যে টলিউডে ‘শহরের উপকথা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২১
বিনোদন
A A

‘গাড়িওয়ালা’ খ্যাত পরিচালক আশরাফ শিশিরের চিত্রনাট্যে পশ্চিমবঙ্গে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শহরের উপকথা’। ভারতের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত নাট্যকার বাদল সরকারের বিখ্যাত মঞ্চ-নাটক ‘বাকি ইতিহাস’ অবলম্বনে এই ছবির চিত্রনাট্য করেন আশরাফ শিশির।

যেখানে মূল চরিত্রে অভিনয় করছেন শুভাশিস মুখোপাধ্যায়। সম্প্রতি তার লুক প্রকাশিত হলে হইচই পড়ে যায়।

এদিকে এই চলচ্চিত্রের কাহিনী বিনির্মাণ ও চিত্রনাট্য লেখার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে টলিউডের সিনেমায় পা রাখলেন আশরাফ শিশির। শুক্রবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে এই নির্মাতা জানান, ‘শহরের উপকথা’ চলচ্চিত্রটি টালিগঞ্জে আমার প্রথম কাজ। এই চলচ্চিত্রের কাহিনী বিনির্মাণ ও চিত্রনাট্য আমি করেছি।

আশরাফ শিশির আরো জানান, বাদল সরকারের ‘বাকি ইতিহাস’ নাটককে এই সময়ের উপযোগী করে তুলে আনা হয়েছে ‘শহরের উপকথা’ চলচ্চিত্রে, এজন্য আমি কাহিনী ‘বিনির্মাণ’ শব্দটি ব্যবহার করতে চাই।

ছবিটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা বাপ্পা, এটি তার প্রথম সিনেমা। এরইমধ্যে সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। সব ঠিক থাকলে আগামি মাসেই মুক্তির পরিকল্পনা আছে বলে কলকাতার গণমাধ্যমকে জানান পরিচালক বাপ্পা।

শুভাশিস ছাড়াও এ চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, রাহুল বন্দ্যোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, রজত গঙ্গোপাধ্যায়, লামা হালদার, প্রদীপ ভট্টাচার্য, দেবরঞ্জন নাগ, সন্দীপ মন্ডল, অরিত্র দত্ত, অর্পণ বসু।

Reneta

কৃষ্ণ ইন্টারন্যাশনাল ফিল্মসের প্রযোজনায় ছবিটি বর্তমানে পোস্ট-প্রডাকশনের কাজ চলছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আশরাফ শিশিরকলকাতাগাড়িওয়ালানাটকলিড বিনোদনশিশিরশুভাশিসসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদুল আজহায় পাঁচ দিনের ছুটি, সংবাদপত্র প্রকাশ বন্ধ থাকবে

মে ১৮, ২০২৬

অভিজ্ঞদের নিয়েই বিশ্বকাপে যাচ্ছে মদ্রিচের ক্রোয়েশিয়া

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আবার বাড়ল ফার্নেস অয়েলের দাম, বাড়বে বিদ্যুৎ উৎপাদন খরচ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে মেডিকেল শিক্ষার্থীকে গুলি, প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড

মে ১৮, ২০২৬
চট্টগ্রামে উত্তেজনা: নিষেধাজ্ঞার মধ্যে গ্রাফিতি আঁকার চেষ্টা | JulyGraffiti

চট্টগ্রামে উত্তেজনা: নিষেধাজ্ঞার মধ্যে গ্রাফিতি আঁকার চেষ্টা

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT