বিনোদন

রণবীরের পাশে ঝলমলে আলিয়া

রণবীরের পাশে ঝলমলে আলিয়া

রণবীরের পাশে ঝলমলে আলিয়া

‘ইন্ডিয়া কোটোর উইক ২০১৭’–তো মনীশ মালহোত্রার পোশাকে র‍্যাম্প মাতালেন আলিয়া ভাট। আলিয়ার পাশে ছিলেন রণবীর সিং। তারা দুজনেই ছিলেন মনীশের শো স্টপার।

র‍্যাম্পে আলিয়ার পরনে ছিল ঝলমলে সোনালী রঙের প্রিন্সেস গাউন। গাউনের নিচে ছিল গোলাপের নকশা। আর রণবীর সিং পড়েছিলেন মিশমিশে কালো রঙের একটি জমকালো শেরওয়ানি। পুরো শেরওয়ানি জুড়েই ছিল সিকুইনের নকশা।

র‍্যাম্পে প্রবেশ করতেই আলিয়ার হাতে চুম্বন করে অভ্যর্থনা জানান রণবীর। আলিয়া যখন রণবীরের পাশে দাঁড়িয়ে তখন খিলখিল করে হাসছিলেন। আর তার কারণও আছে বটে। রণবীর তো মজা না করে এক মুহূর্তও থাকতে পারেন না। এরপর দুজনে পাশাপাশি হাঁটেন র‍্যাম্পে। ফ্যাশন শোতে তাদের জুটি মন কেড়ে নিয়েছে উপস্থিত দর্শকদের। গত বছরের ইন্ডিয়া কচার উইকে মনীশের শো স্টপার হয়েছিলেন দীপিকা পাড়ুকন এবং ফাওয়াদ খান।

আলিয়া ও রণবীরকে বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে খুব শিগগিরই। জয়া আখতারের ‘গুল্লি বয়েজ’ ছবিতে একসঙ্গে কাজ করছেন তারা। এই ছবিতে দুজনকেই স্ট্রিট র‍্যাপারের ভূমিকায় দেখা যাবে। এছাড়াও আলিয়া কাজ করছেন মেঘনা গুলজারের ‘রাজি’ ছবিতে। ছবিতে আলিয়ার সঙ্গে অভিনয় করছেন ভিকি কৌশল। রণবীর সিং এখন ব্যস্ত আছেন সঞ্জয় লীলা বনসালির ‘পদ্মাবতী’ ছবির শুটিং নিয়ে। ছবিতে রণবীরের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকন এবং শহীদ কাপুর। ছবিটি এই বছর ডিসেম্বরে মুক্তি পাবে। হিন্দুস্তান টাইমস।

ইন্ডিয়া কচার উইক
র‍্যাম্পে আলিয়ার পরনে ছিল ঝলমলে সোনালী রঙের প্রিন্সেস গাউন।
ইন্ডিয়া কচার উইক
রণবীর সিং পড়েছিলেন মিশমিশে কালো রঙের একটি জমকালো শেরওয়ানি
বিষয়:আলিয়া ফ্যাশন শো মনীশ মালহোত্রা রণবীর সিং র‍্যাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…