চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচ্ছেদ হয়নি, তবে আলাদা থাকছেন ন্যান্সি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২১
বিনোদন
A A

স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে একছাদের নিচে থাকছেন না জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তবে দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে না থাকলেও বিচ্ছেদ হয়নি ন্যান্সির।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন ন্যান্সি। 

‘দ্বিধা’র এই গায়িকা আগেই জানিয়েছিলেন, স্বামীর সঙ্গে তার মান-অভিমান ছিল। আলাদা থাকলেও পরে এক হয়েছিলেন। কিন্তু রবিবার সন্ধ্যায় ন্যান্সি তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘বর্তমানে তিনি তার স্বামী জায়েদের সঙ্গে থাকছেন না।’

Banglabid

ন্যান্সি লিখেছেন, আমি এবং জায়েদ দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি। তবে মাঝে মধ্যেই আমাদের দেখা অথবা ফোনালাপ হয়। আমার এবং জায়েদের একমাত্র কন্যা সন্তান নায়লা তার বাবার সাথেই থাকে। নায়লাকে নিজের কাছে রাখবার সিদ্ধান্ত এককভাবে জায়েদের। যেহেতু স্বামী-স্ত্রীর বাইরেও আমরা দীর্ঘদিনের বন্ধু কাজেই বোঝা পড়াটা মন্দ নয়। তবে নাটকীয় ভাবে বলবো না, আমরা আজীবন বন্ধু থেকে যাবো। কিছু বৈরি সম্পর্ক তৈরি না হলে নিশ্চয় আলাদা থাকতাম না!

তিনি আরও লিখেছেন, কে সঠিক, কে বেঠিক এ নিয়ে ফিসফিস করবার কিছুই নেই। আমাকে অথবা জায়েদকে সরাসরি জিজ্ঞেস করলেই হয়! আর হ্যাঁ আমাদের এখনও বিচ্ছেদ হয়নি। হলে নিশ্চই সবাইকে জানিয়ে দেয়া হবে। তারপর নতুন জীবনে কী করবো সেটা আপাতত আমি নিজেই ভাবছি না।

সবশেষে ন্যান্সি লিখেছেন, দয়া করে আপনারাও মানসিক চাপ নেবেন না। আপনারাও ভালো থাকুন, আমাদেরও ভালো থাকতে দিন। জীবন থেমে থাকে না, নিশ্চিত নতুন করে পথ চলা শুরু করবো। তবে এটাও নিশ্চিত -আমার নতুন পথচলায় কাছের মানুষরাই আমন্ত্রিত হবেন। বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষেধ।

Reneta

২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ ছবিতে প্লেব্যাকের মাধ্যমে শিল্পী হিসেবে পথচলা শুরু হয় ন্যান্সির। ওইবছর জনপ্রিয় ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সংসার জীবনের আনুষ্ঠানিকভাবে ইতি টানেন ন্যান্সি।

বিচ্ছেদের পর ২০১৩ সালের ৪ মার্চ আবার বিয়ে করেন ন্যান্সি। দ্বিতীয় স্বামী নাজিমুজ্জামান জায়েদ। যিনি ময়মনসিংহ পৌরসভায় চাকরি এবং ব্যবসার সঙ্গেও জড়িত। জায়েদ এবং ন্যান্সির এ সংসারে নায়লা নামে এক কন্যা সন্তান আছে।

আমি এবং জায়েদ দীর্ঘ দিন ধরেই আলাদা থাকছি | তবে মাঝে মধ্যেই আমাদের দেখা অথবা ফোনালাপ হয় | আমার এবং জায়েদের একমাত্র কন্যা…

Posted by Nazmun Munira Nancy on Sunday, April 25, 2021

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানছাদডিভোর্সনাটকন্যান্সিলিড বিনোদনসংগীতসিনেমাসিনেমার গানহাবিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ত্রিভুজ প্রেমের ‘ভালোবাসা এই পথে’

পরবর্তী

দোকানপাট খোলা রাখা যাবে রাত ৯টা পর্যন্ত: দোকান মালিক সমিতি

পরবর্তী

দোকানপাট খোলা রাখা যাবে রাত ৯টা পর্যন্ত: দোকান মালিক সমিতি

রমজান: তাকওয়া তথা আল্লাহভীতি’র গুরুত্ব ও তাৎপর্য

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT