বাংলাদেশ

আলাউদ্দিন আলীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সুরকার আলাউদ্দিন আলী এর ছবি, বাংলাদেশের সংগীত জগতের একজন প্রখ্যাত ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সংগীত জগতের স্বনামধন্য সুরকার আলাউদ্দিন আলীর ছবি, তিনি একজন প্রখ্যাত সংগীতজ্ঞ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশিষ্ট সংগীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় শেখ হাসিনা দেশের সংগীত জগতে আলাউদ্দিন আলীর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কিংবদন্তি সংগীত পরিচালক ও সুরসম্রাট আলাউদ্দিন আলী রোববার বিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর মহাখালীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিষয়:আলাউদ্দিন আলী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…