রোমানিয়াকে চমকে দিয়েছে যেকোনো বড় প্রতিযোগিতায় এবারই প্রথমবারের মতো খেলার সুযোগ পাওয়া আলবেনিয়া।
আরমান্দু সাদিকুর একমাত্র গোলে ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম জয় পেয়েছে দলটি।
ম্যাচের ৪৩ মিনিটে সাদিকুরের গোলের দায় রোমানিয়ার গোলরক্ষকের। এগিয়ে এসে উঁচু ক্রসের ফ্লাইট বুঝতে পারেননি তিনি। সুযোগ কাজে লাগিয়ে চমৎকার হেডে দলকে এগিয়ে নেন সাদিকু। 
এই জয়ে শেষ ষোলতে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে গেলো আলবেনিয়ার।







