চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর মাত্র দুই দিন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

বড়পর্দায় মুক্তি পেতে আর মাত্র ২দিন বাকি রণবীর সিং অভিনীত ছবি ‘এইটি থ্রি’। আসন্ন ছবিটি মূলত ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে তৈরি হয়েছে। যার প্রচারণায় বর্তমানে ছবির পুরো টিমকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন ছবির পরিচালক কবীর খান।

আর এরই মাঝে বলিউড হাঙ্গামার সূত্রে জানা গেল, ‘এইটি থ্রি’র’ প্রযোজনা প্রতিষ্ঠান রিলায়েন্স এন্টারটেইনমেন্ট ১৯৮৩ বিশ্বকাপ জয়ী সেই দলকে মোট ১৫ কোটি টাকা দিয়েছে। কপিল দেব পেয়েছেন ৫ কোটি রুপি।

সংবাদে বলা হয়েছে, তখনকার দিনে কপিল দেবরা ভাবতেও পারতেন না যে ক্রিকেট খেলে কোটি টাকা উপার্জন করা সম্ভব! তবে কপিল দেবের গলায় কখনো কম অর্থ পাওয়ার জন্য আক্ষেপ শোনা যায়নি। কিন্তু বিশ্বকাপ জয়ী দলের অনেকেই একাধিকবার আক্ষেপ করেছেন। বিরাট কোহলি, এম এস ধোনিদের পারিশ্রমিকের সঙ্গে কোনও দিক থেকেই তুলনা হয় না কপিল দেবদের বেতনের।

Banglabid

জানা গেছে, সেসময় কপিল দেবরা বিশ্বকাপ জিতে সব মিলিয়ে পেয়েছিলেন ২১০০ টাকা এবং ম্যাচ ফি ছিল ১৫০০ টাকা। দৈনিক অ্যালায়েন্স ছিল মাত্র ৬০০ টাকা! ভারতকে প্রথমবার বিশ্ব জয়ের স্বাদ পাইয়ে দিয়েও পুরস্কার হিসেবে অগাধ টাকা-পয়সা পাননি কপিল দেবরা। যেখানে এখন কোহলিরা বিশ্বকাপে হারলেও কোটি টাকার মুখ দেখেন।

চলতি সপ্তাহে দুবাইয়ের বুর্জ খলিফায় ‘এইটি থ্রি’ সিনেমার স্ক্রিনিং হয়েছিল। সেখানে হাজির ছিলেন কপিল দেব, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং সহ পুরো টিম। কপিল দেব যেন সেই স্ক্রিনিং দেখে নস্টালজিক হয়ে পড়ছিলেন। তবে অর্থ কম পেলেও দেশের মানুষের ভালবাসা ও সম্মানে ধনী হয়েছিলেন বলে জানান কপিল দেব।

হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। যেখানে কপিল দেব এর চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলবেন রণবীর এবং পর্দায় রণবীরের বিপরীতে রোমি দেবের ভূমিকায় দেখা যাবে স্ত্রী দীপিকা পাডুকোনকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইট্টি থ্রিকপিল দেবকবীর খানদীপিকা পাড়ুকোনদীপিকা পাড়ুকোনপরিচালকরণবীর সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

কোকো ক্রিকেটে বড় অবদান রেখে গেছেন: আমিনুল হক

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানি মন্ত্রী

আগস্ট ১৩, ২০২৬

হাসানের ক্যারিয়ারসেরা বোলিং, অজিদের দুইশও পার করতে দিল না বাংলাদেশ

আগস্ট ১৩, ২০২৬
Oplus_131072

আইয়ুব বাচ্চুকে স্মরণ, রোমে এক যুগ পর ফিরছেন জেমস

আগস্ট ১৩, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT