চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর নয় কংগ্রেস, কঙ্গনার মায়ের মুখে বিজেপির গুণগান!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

কঙ্গনা রানাউত বনাম মহারাষ্ট্র সরকারের জল্পনায় নতুন টুইস্ট যোগ করলেন ‘কুইন’ খ্যাত বলিউড অভিনেত্রীর মা আশা দেবী। প্রকাশ্যে ঘোষণা দিয়ে ভারতীয় কংগ্রেস থেকে নিজের সমর্থন তুলে নিলেন তিনি। শুধু তাই নয়, শুরু করেছেন মোদি সরকারের গুণগান!

বৃহস্পতিবার কঙ্গনার মা আশা রানাউত জানান, তারা বংশ পরম্পরায় কংগ্রেসের সমর্থক, তবে আর নয়। এবার থেকে মোদিকেই সমর্থন করবেন তিনি।

মূলত মেয়ে কঙ্গনা মুম্বাইয়ের মাটিতে পা রাখার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার মেয়ের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়ায় আপ্লুত আশা দেবী। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।

আশা দেবী সংবাদ মাধ্যমকে জানান ,আমার মেয়ের সাথে গোটা দেশের মানুষের আশীর্বাদ রয়েছে। আমাদের পরিবারের কেউ বিজেপির সাথে কোনোদিনই যুক্ত নন। আমার শ্বশুর চিরকাল কংগ্রেস করতেন। আমরা সর্বদা কংগ্রেস সমর্থক। আমার মেয়ে সেই সত্য, আদর্শকে পাথেয় করে বরাবরই সততার পথে লড়াই করে গিয়েছে। নানা বাধার সম্মুখীন হলেও কখনও পিছিয়ে যায়নি। সেই লড়াইকে সন্মান দিয়েই তারা কংগ্রেসি পরিবার জেনেও কেন্দ্রীয় সরকার কঙ্গনার ‘ওয়াই প্লাস’ নিরাপত্তার ব্যবস্থা করেছেন, এটা আমাকে অভিভূত করেছে।

প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়ে কঙ্গনার মা আরো বলেন, মুম্বাইতে কঙ্গনার নিরাপত্তার অভাব কতটা ছিল, তা সকলেই দেখেছেন। কিন্তু সেখানে নিজের দায়িত্বে মেয়ের নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়ায় প্রধানমন্ত্রীকে নিজের কৃতজ্ঞতা জানাই। এর পরেই নিজেকে মোদির আদর্শে অনুপ্রাণিত দাবি করে তার চলার পথের শরিক হিসেবে ঘোষণা করেন তিনি কঙ্গনার মা।

বিজেপিকে সমর্থন জানানোর পুরো কথোপকথনের ভিডিওটি নিজের টুইটারে শেয়ার করেছেন কঙ্গনা। ক্যাপশনে লেখেন, মায়ের এই আকস্মিক সিদ্ধান্তে তিনি বিস্মিত এবং খুশি। বিএমসির তরফ থেকে যখন তার অফিস ভাঙা হচ্ছিল তখন মায়ের সাবধান বাণীই তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল বলে জানান কঙ্গনা। ভীত কণ্ঠে মা আগেই বলেছিলেন ‘আমি আগেই বলেছিলাম এমন হতে পারে’!

When they broke my office, mom’s warning face flashed before my eyes “ KAHA THA MAINE” haven’t taken her calls ever since, this just flashed on my timeline, pleasantly surprised by her refreshing take on this whole matter #KanganaVsUddhav https://t.co/jHnr46FKfd

— Kangana Ranaut (@KanganaTeam) September 10, 2020

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিত শাহকংগ্রেসকঙ্গনাকুইনবিজেপিমোদি
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT