চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর নির্বাচন করব না

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
১২:৫৫ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A
শাকিব খান

শাকিব খান

শাকিব খান। ২০১৬ সালে তার অভিনীত ছবিগুলো ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। হয়েছে ব্যবসাসফল। এ বছর গোড়া থেকেই নিজের জনপ্রিয়তা ধরে রাখার জন্য চেষ্টা করছেন তিনি। এখন তিনি ব্যস্ত ছবির শুটিং নিয়ে। কথা হলো শাকিব খানের সঙ্গে।

চ্যানেল আই অনলাইন: শুনছি, আপনি কলকাতায় ভেঙ্কাটেশ ফিল্মসের নতুন ছবিতে অভিনয় করবেন?

এই প্রযোজনা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। ভেঙ্কাটেশ ফিল্মস চাচ্ছে তাদের ছবিতে আমি নিয়মিত অভিনয় করি। আমাকে তিনটি ছবির গল্প দিয়েছেন। এরমধ্যে একটিতে আমি কাজ করব। গল্পগুলো পড়ছি। তবে এখনও তাদের সঙ্গে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সবকিছু ঠিক থাকলে তাদের ছবিতে অভিনয় করব। এখানে বলে রাখছি, কলকাতার ছবি নয়, এটি হবে যৌথ প্রযোজনার ছবি।

চ্যানেল আই অনলাইন: আপনি এর আগে কলকাতায় এসকে মুভিজের ছবিতে অভিনয় করেছেন। এবার ভেঙ্কাটেশের সঙ্গে কাজ করতে যাচ্ছেন। এসকে মুভিজ থেকে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে?
এসকে মুভিজের সব ছবিতে অভিনয় করতে হবে্-তাদের সঙ্গে আমার এমন কোনো চুক্তি হয়নি। ভেঙ্কাটেশ ও এসকে মুভিজ্-দুটো প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেই আমার আলোচনা হয়েছে। ভেঙ্কাটেশ আমাকে নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। একইভাবে এসকে মুভিজও চাচ্ছে আমাকে নিয়ে কাজ করতে। ভালো গল্প পেলে আমি সবার ছবিতেই অভিনয় করব।

‘সত্তা’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও পাওলি দাম

চ্যানেল আই অনলাইন: জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’ দুই দেশে ভালো ব্যবসা করেছে। ছবিটির জন্য আপনি এবার ফিল্মফেয়ার পুরস্কারে মনোনয়ন পেয়েছেন।

এটা আমার জন্য খুবই আনন্দের খবর। আমাদের এখানে যৌথ প্রযোজনায় এর আগেও অসংখ্য ছবি নির্মিত হয়েছে। কিন্তু ‘শিকারি’ ছবিটি দারুণ ব্যবসা করেছে।

Reneta

চ্যানেল আই অনলাইন: যৌথ প্রযোজনা ছবি নিয়ে সামনে কী পরিকল্পনা করছেন?
এ বছর দুই ঈদে্ আমি দুটি যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করব । আর দেশীয় বড় বাজেটের ছবিতে কাজ করব।

চ্যানেল আই অনলাইন: হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’ ছবিটি শিগগিরই মুক্তি পাচ্ছে।
এপ্রিল মাসে মুক্তি পাবে। অন্যরকম গল্প। ছবিতে আমি কলকাতার পাওলি দামের সঙ্গে কাজ করেছি।

চ্যানেল আই অনলাইন: চলচ্চিত্র শিল্পী সমিতির মেয়াদ শেষ হচ্ছে। সামনে নির্বাচন হবে। আপনি  এখন সভাপতি। আগামীতে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কিছু ভেবেছেন?
আর নির্বাচন করব না। আমি চাই নেতৃত্বে অন্য কেউ আসুক। সবার কাছে আমার যে সম্মানের জায়গা রয়েছে, তা আমি নষ্ট করতে চাই না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT