চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্মেনিয়ায় বর্ণাঢ্য মূকাভিনয় উৎসবের শুরু

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
২:০৬ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৭
শিল্প সাহিত্য
A A

বাংলাদেশসহ ৮টি দেশের শিল্পীদের অংশগ্রহণে আর্মেনিয়ায় শুরু হচ্ছে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব ‘২০১৭। জার্মানি, ফ্রান্স, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র, বাংলাদেশ, নাগার্নো কারাবাখ ও স্বাগতিক আর্মেনিয়ার জনপ্রিয় মূকাভিনয় শিল্পীদের নিয়ে বর্ণাঢ্য এই উৎসব চলবে ২৬ জুলাই পর্যন্ত।

পাঁচদিনের লিওনিড ইয়েঙভারিয়ান আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব অনুষ্ঠিত হবে আর্মেনিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের শহর সাখকাদজরে। রাজধানী ইয়েরেভান এর নিকটবর্তী এই পর্যটন শহরটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১৯শ মিটার ওপরে অবস্থিত। উৎসবে অংশ নিতে ইতোমধ্যে সব দেশের শিল্পীরা সাখকাদজরে উপস্থিত হয়েছেন।

উৎসবকে সামনে রেখে ইয়েরেভানের ইয়ুথ থিয়েটার অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পরিচালক, সাংস্কৃতিক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সহ উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী অন্য দেশগুলোর প্রতিনিধিরা।

এসময় অন্যান্য দেশের শিল্পীদের সঙ্গে অনুভূতি ব্যক্ত করেন বাংলাদেশের মূকাভিনয় শিল্পী মীর লোকমান। তিনি বলেন, আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই উৎসব বাংলাদেশ এবং আর্মেনিয়ার সম্পর্কোন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করবে।

 আর্মেনিয়ার সংস্কৃতি মন্ত্রণালয় ও ইয়েরেভান স্টেট প্যান্টোমাইম থিয়েটার এর আয়োজনে প্রতি বছর অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক এই মূকাভিনয় উৎসব। এবার হতে যাচ্ছে ৬ষ্ঠ উৎসব। এই উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের দুই সদস্য। তারা হলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা, পরিচালক মীর লোকমান ও সদস্য সাইফুল্লাহ সাদেক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্মেনিয়ামূকাভিনয়
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬

নকআউটে যেতে কোন গ্রুপের সমীকরণ কোথায় দাঁড়াল, কার পথ কতটা কঠিন

জুন ২৫, ২০২৬

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ বিষয়ক প্যানেল আলোচনা

জুন ২৪, ২০২৬

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর হামলায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT