চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী: লড়াই সংগ্রামের ৫৪ বছর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২২
বিনোদন
A A
উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৬৮ সালের ২৯ অক্টোবর সাহিত্যিক, সাংবাদিক ও সংগ্রামী সত্যেন সেনের হাতে যাত্রা শুরু করে উদীচী। শনিবার (২৯ অক্টোবর) সংগঠনটি পা দিল প্রতিষ্ঠার ৫৪ বছরে। জাতীয় জীবনে অবদানের জন্য উদীচী সংগঠন হিসেবে পেয়েছে একুশে পদক।

সাংস্কৃতিক কর্মকাণ্ডকে হাতিয়ার করে দেশ ও সমাজ বদলের সংগ্রামকে তরান্বিত করতেই উদীচীর যাত্রা। উনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের অসহযোগ আন্দোলন তথা মুক্তিযুদ্ধ ও নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে উদীচী।

‘শোষণের বেড়াজালে মানুষের প্রাণ, মুক্তির মিছিলে লড়াইয়ের গান’ প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী। আলোচনা, গান, নাচ, আবৃত্তি, নাটকসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা এবং পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশেই চলে এই উদযাপন।

শনিবার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ছয়টি ভিন্ন ক্ষেত্রের ছয় বিশিষ্টজন। উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা গোলাম মোহাম্মদ ইদু, প্রতিষ্ঠাকালীন সংগঠক ও ছড়াকার আখতার হুসেন, মুক্তিযোদ্ধা ও কমিউনিস্ট নেত্রী লীনা চক্রবর্তী, বালাদেশের নারী ফুটবল দল গড়ে তোলায় যুক্ত মালা রানী সরকার, পাটকল নিয়ে আন্দোলনের সংগঠক মোহাম্মদ নওশের আলী এবং চা-শ্রমিকদের আন্দোলনের সংগঠক সন্ধ্যা ভৌমিক জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর চা শ্রমিকদের নিয়ে শাহীন সরদারের লেখা ‘লড়াইয়ের গান’ পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। মাহমুদ সেলিমের কথা ও সুরে পরিবেশিত হয় মুক্তির গান ‘আমি সর্বহারা আমি শেকলছাড়া/হারাবার আর কিছু নেই।’ এরপর অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে শুরু হয় আলোচনা অনুষ্ঠান।

আলোচনা পর্বের পর শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। এ পর্বের শুরুতে ছিল উদীচী কেন্দ্রীয় সংসদের শিল্পীদের পরিবেশনায় দুর্নীতিবিরোধী গীতি-কাব্য-নাট্যালেখ্য ‘ধর ধর, চোর চোর’। সংগঠনের সহসভাপতি মাহমুদ সেলিমের রচনা এবং সুরারোপ করা এ গীতি-কাব্য-নাট্যালেখ্যটির নির্দেশনা দিয়েছেন সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। এই নাট্যালেখ্যে দুর্নীতির নানা রূপ তুলে ধরার পাশাপাশি এ থেকে পরিত্রাণের উপায় দেখানো হয়।

এ পর্বে আরো ছিল মূকাভিনয়, একক সংগীত, দলীয় নৃত্য ও আবৃত্তি। এ ছাড়া সংগঠনের নাটক বিভাগ পরিবেশন করে সাম্প্রদায়িকতাবিরোধী পথনাটক ‘অজ্ঞাতনামা’।

ট্যাগ: উদীচীগানমূকাভিনয়লিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কতটা ভয়াবহ ‘ডার্টি বোমা’

পরবর্তী

নো বলের পর দলের অবস্থা কেমন ছিল, জানালেন তাসকিন

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নো বলের পর দলের অবস্থা কেমন ছিল, জানালেন তাসকিন

ঢাবির মঞ্চে মহুয়া সুন্দরী নাটকের পারফরম্যান্সের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবির মঞ্চে ‘মহুয়া সুন্দরী’

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT