ফুটবল

আর্জেন্টিনা ম্যাচের জন্য যেমন দল দিলো ব্রাজিল

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই

লুইস ডিয়াজের হাসিমুখের ছবি, ফুটবল জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন মুখ লিডস ইউনাইটেড উইঙ্গার রাফিনহা

কোপা আমেরিকার ফাইনালে হারের দুমাসের মধ্যেই ফের আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছে ব্রাজিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এবারের মহারণ বিশ্বকাপ বাছাইপর্বে। ম্যাচ মাঠে গড়াবে আসছে ৫ সেপ্টেম্বর।

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সেপ্টেম্বরে তিনটি ম্যাচ খেলবে ব্রাজিল। সেজন্য বেশ শক্তিশালী দলই দিয়েছেন কোচ টিটে। সদ্যগত টোকিও অলিম্পিকে সোনাজয়ী দলের ছয়জন জায়গা পেয়েছেন।

স্বর্ণের হাসি আনা অধিনায়ক, ৩৮ বছরের দানি আলভেজ ফিরেছেন। ঘরের মাঠে কোপা আমেরিকায় তিনি খেলতে পারেননি চোটে পড়ে।

সেপ্টেম্বরের ২ তারিখে চিলির মাঠে আতিথ্য নেবে ব্রাজিল। তিন দিন পর ঘরের মাঠে মুখোমুখি হবে আর্জেন্টিনার। ৯ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে নামবে নিজ মাটিতেই।

টিটের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন প্রিমিয়ার লিগের লিডস ইউনাইটেডের উইঙ্গার রাফিনহা। রেনেসঁ থেকে গত মৌসুমে লিডসে এসে ৩০ ম্যাচে ৬ গোল ও ৮ অ্যাসিস্টে কোচের মনোযোগ কেড়েছেন তিনি।

দলে আরেক নতুন মুখ ক্লাউদিনহো। সম্প্রতি এ মিডফিল্ডার জেনিত সেন্ট পিটার্সবুর্গে নাম লিখিয়েছেন।

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই টেবিলে শীর্ষে আছে ব্রাজিল। কাতার বিশ্বকাপ-২০২২ এর যাত্রা নিশ্চিত করতে ৬ ম্যাচ খেলে ৬ জয়ের হাসিতে মাঠ ছেড়েছে সেলেসাওরা।

ব্রাজিল দল
গোলরক্ষক: আলিসন, এডেরসন, ওয়েভারটন।
ডিফেন্ডার: দানি আলভেজ, দানিলো, অ্যালেক্স সান্দ্রো, আরানা।
মিডফিল্ডার: থিয়াগো সিলভা, এডের মিলিতাও, মার্কুইনহোস, ভেরিস্সিমো, কাসেমিরো, ফ্যাবিনহো, ফ্রেড, গুইমারেইস, রিবেইরো, পাকুয়েতা, ক্লাউদিনহো।
ফরোয়ার্ড: গ্যাবিয়েল জেসাস, রিচার্লিসন, ফিরমিনো, কুনহা, গাবিগোল, নেইমার, রাফিনহা।

বিষয়:আর্জেন্টিনা আলভেজ কাতার বিশ্বকাপ-২০২০ চিলি নেইমার পেরু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…