আট মাস পর জাতীয় দলে প্রত্যাবর্তনটা মোটেও ভালো হয়নি লিওনেল মেসির। শুক্রবার রাতে ভেনেজুয়েলা কার্যত একপেশে খেলে ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে দেয় ৩-১ গোলে।
আর্জেন্টিনার ব্যর্থতায় আগেও সমালোচনার শিকার হয়েছেন মেসি। আবারও হলেন। আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামলে তার আচরণই পাল্টে যায় মন্তব্য করেছেন ১৯৭৮ সালে দেশের হয়ে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা দলের অধিনায়ক ড্যানিয়েল আলবের্তো।
আর্জেন্টিনা ও উরুগুয়ে জাতীয় দলের সাবেক এই কোচ বলেন, ‘তিনি (মেসি) একজন গ্রেট খেলোয়াড়, যেকোনো দলকেই অনেককিছু দিতে পারেন। কিন্তু যখন তিনি বার্সেলোনার হয়ে খেলেন, তখন তার শরীরী ভাষাই আলাদা থাকে। তিনি সেখানেই সেরা এবং অধিকাংশ সময় সেটাই ঘটে।’
আলবের্তোর আরো সংযোজন, ‘আপনি একটি দলের জন্য ভালো খেলেন এবং তারা আপনাকে ভালোবাসে, কিন্তু আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না এবং অনেককিছুই উপযুক্ত হয় না।’
‘আমি জানি না এটা কি, কিন্তু এটি এমন কিছু হওয়া উচিত যা আপনার ভেতরের মনে করেন।’ -যোগ করেন সাবেক অধিনায়ক।







