রিও অলিম্পিক ফুটবলে হন্ডুরাসের সঙ্গে ড্র করে বিদায় নিয়েছে দুই বারের
চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আরেক ম্যাচে ম্যাক্স ও নিলের হ্যাটট্রিকে ফিজিকে
১০-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে জার্মানি।
হন্ডুরাস অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে ১-১ গোলে ড্র করায় আসর থেকে খালি হাতেই বিদায় নিতে হলো দুই বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ রানার্স আপ হয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে হন্ডুরাস।
গ্রুপ ডি’তে এক ম্যাচে হার আর অন্য ম্যাচ ড্র করায় পরের রাউন্ডে যেতে জয়ের বিকল্প ছিল না জার্মান যুবাদের।
ফিজি অনূর্ধ্ব-২৩ দলকে ১০-০ গোলে উড়িয়ে নক আউট পর্বে পা রেখেছে তারা। নিল পিটারসন ৫টি এবং ম্যাক্স মেয়ার করেছেন ৩টি গোল।







