আন্তর্জাতিক

আরো একটি ককাসে ট্রাম্পের বাজিমাত

আরো একটি ককাসে ট্রাম্পের বাজিমাত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান শিবির থেকে মনোনয়ন লড়াইয়ে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। নেভাডা প্রাইমারিতেও জয়রথ ছুটিয়ে চলেছেন এ ধনকুবের।

নেভাডায় ৪৬ শতাংশের বেশি ভোট পেয়েছেন ট্রাম্প। দ্বিতীয় স্থানে আছেন মার্কো রুবিও। তিনি পেয়েছেন ২৩ দশমিক ৫ শতাংশ ভোট। আর আইওয়াতে বিজয়ী টেড ক্রুজ ২০ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে আছেন তৃতীয় স্থানে।

তবে নেভাডা প্রাইমারিতে ব্যালট কম থাকা এবং আইডি কার্ড নিয়ে জটিলতা দেখা দিয়েছিলো। সেসব অবশ্য অস্বীকার করছেন রিপাবলিকানরা। এর আগে নিউ হ্যাম্পশায়ার ও সাউথ ক্যারোলিনা প্রাইমারিতে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

বিষয়:ডোনাল্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…