চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেকটা ধাক্কা খেলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ পূর্বাহ্ণ ২৮, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ডো বাইডেনকে জয়ী ঘোষণার পথে বাধা তৈরির চেষ্টায় ব্যর্থ হয়েছে ট্রাম্প শিবির। তাদের করা মামলা যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালতেও বাতিল হয়ে গেছে। 

সেখানকার তিন বিচারকের প্যানেলের মতে, এই মামলার কোনো যোগ্যতা নেই।  ট্রাম্পের প্রচারণা শিবির কোনো নির্দিষ্ট অভিযোগ তোলেনি বা কোনো প্রমাণ সরবরাহ করেনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাটেলগ্রাউন্ডে লাখ লাখ মেইলে আসা ভোট বাতিল চেয়ে করা ট্রাম্প প্রচারণা শিবিরের করা মামলা বাতিল করে দেন পেনসিলভানিয়ার নিম্ন আদালত। সেই রায় পুনর্বিবেচনার আবেদন করেছিলো ট্রাম্প শিবির।

আপিল আদালতের মন্তব্য জানিয়ে বিচারক স্টেফানোস বিবাস বলেন, মুক্ত ও স্বচ্ছ নির্বাচন আমাদের গণতন্ত্রের প্রাণশক্তি। সেখানে স্বচ্ছতার অভিযোগ তোলা গুরুতর বিষয়। তবে কোনো নির্বাচনকে অস্বচ্ছ বললেই তা সেরকম হয়ে যায় না।

ট্রাম্পের মনোনীত বিচারক বিবাস বলেন, যেকোনো অভিযোগ নির্দিষ্ট হতে হয় এবং তারপরে প্রমাণ করতে হয়। যার কোনোটাই এখানে নেই।

৩ নভেম্বরের নির্বাচনের ফলাফল ঘোষণা ঘোরানোয় ট্রাম্পের প্রচেষ্টায় আরো একটি বড় ধাক্কা এটি।  যদিও বৃহস্পতিবারে তিনি বলেন, জো বাইডেনকে জয়ী ঘোষণা করা হলে তিনি হোয়াইট হাউজ ছেড়ে দিবেন।

Reneta

পরে শুক্রবার তিনি আবার নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তোলেন। এক টুইটে তিনি লিখেন, বাইডেন শুধু তখনই প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে প্রবেশ করতে পারবে; যদি তিনি প্রমাণ করতে পারেন তার ৮ কোটি ভোট জালিয়াতি করে বা অবৈধভাবে অর্জন করা হয়নি।

নির্বাচনের ফলাফল আসার পর থেকেই হার স্বীকার করতে অসম্মত ট্রাম্প এবং এরপর থেকেই কোনো প্রমাণ ছাড়াই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে যাচ্ছেন তিনি। এই ঘটনায় দীর্ঘদিন ধরে চলে আসা মার্কিন নির্বাচনের ধারাও ব্যহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রার্থীকে ২৭০টি ইলেক্ট্রোরাল ভোট পেতে হয়। সেখানে জো বাইডেন পেয়েছেন ৩০৬টি আসন আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি আসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আপিল বিভাগট্রাম্পট্রাম্প শিবিরডোনাল্ড ট্রাম্পমামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সন্ত্রাসী হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানী নিহত

পরবর্তী

করোনায় মৃত্যু বাড়ছে ইতালি ও মেক্সিকোতে

পরবর্তী
করোনাভাইরাস

করোনায় মৃত্যু বাড়ছে ইতালি ও মেক্সিকোতে

৩৫ বছর পর মুক্তি মিলছে শিকলে বন্দি কাভানের!

সর্বশেষ

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT