চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও তিন শিল্পীকে ১৫ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

সাম্প্রতিক সময়ে আফজাল শরীফ, ড্যানি রাজ, প্রবীর মিত্র, কুদ্দুস বয়াতি, রেহানা জলি, নূতন ও সর্বশেষ চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের চিকিৎসার জন্য মোটা অংকের টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এবার আরো তিন শিল্পীর সহায়তায় অনুদান দিলেন প্রধানমন্ত্রী।  

বৃহস্পতিবার দুপুরে আরও তিন শিল্পীকে মোট ১৫ লাখ টাকা অনুদান দিয়ে সহায়তা করলেন প্রধানমন্ত্রী। যে তিন শিল্পী অনুদান পেয়েছেন তারা হলেন চলচ্চিত্র ও নাট্য অভিনেত্রী মিনু মমতাজ, নাট্য অভিনেত্রী আইরিন অধিকারী এবং ডাবিং শিল্পী খেয়া ইসলাম।

শিল্পী ঐক্যজোটের সহায়তায় এই তিন শিল্পীকে অনুদান দেয়া হয়েছে বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদন জিএম সৈকত। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, তিন শিল্পীকে ৫ লাখ করে মোট ১৫ লাখ টাকা অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনজনের হাতে অনুদানের চেক তুলে দেয় প্রধানমন্ত্রীর নিজস্ব আর্থিক তহবিল বিভাগের কর্মকর্তারা। সঞ্চয়ী পত্র হিসেবে প্রতিমাসে একটি করে কিস্তিতে টাকা পাবেন তারা।

তবে আসন্ন নির্বাচনী ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন না। তবে তিন শিল্পীর সঙ্গে উপস্থিত ছিলেন শিল্পী ঐক্যজোটের পক্ষ থেকে সাধারণ সম্পাদক জিএম সৈকত। তিনি আরও বলেন, মিনু মমতাজ কিডনী এবং চোখের সমস্যায় ভুগছেন। আইরিন অধিকারী মেরুদণ্ডের হাড় ও পেটে টিউমার রোগে ভুগছেন এবং খেয়া ইসলাম ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত। তাদের সহায়তার জন্য চলতি নভেম্বরের শিল্পী ঐক্য জোটের শিল্পী ঐক্য জোটের সভাপতি ও অভিনেতা ডি এ তায়েবের পরামর্শে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করা হয়েছিল।

অনুদান পাওয়ার পর তিন শিল্পী এবং শিল্পী ঐক্যজোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসনিাপ্রধানমন্ত্রীর অনুদানলিড বিনোদনশিল্পী ঐক্য জোট
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT