চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার বললেন, আরও তিন বছর আছি, যত ইচ্ছা দুয়ো দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ২৪, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে হারের দুঃখ ভুলতে পারছে না পিএসজি সমর্থকরা। তার বাজে প্রভাব থেকে ছাড় পাচ্ছেন না লিওনেল মেসি, সার্জিও রামোস, নেইমাররা। লিগ ওয়ানের শিরোপা জেতা রাতেও দর্শকদের দুয়ো শুনেছেন মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

দর্শকদের এমন বাজে আচরণের শিকার সবচেয়ে বেশি ব্রাজিলিয়ান অধিনায়ক নেইমার! ইউরোপ সেরার আসরে পারফর্ম ও দলে তার গুরুত্ব নিয়েও প্রশ্ন তোলেন সমর্থকরা। সেই ঠাট্টা-বিদ্রুপের জবাবে ক্লাব ছাড়বেন না জানিয়ে দুয়ো দেয়াদের গতি বাড়াতে বলেছেন ব্রাজিল ফরোয়ার্ড।

ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘প্যারিস সেইন্ট জার্মেইনের সঙ্গে এখনও চুক্তি আছে। আমি আরও তিন বছর এখানে থাকবো। তাই হয় দুয়ো দেয়া বন্ধ করুন অথবা যতখুশি করুন।’

চ্যাম্পিয়ন্স লিগ থেকে প্যারিসের ক্লাবটির বাদ পরার পর খেলোয়াড়রা সমর্থকদের বাজে আচরণের শিকার হচ্ছে নিয়মিতই। ছাড় পাননি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিও। নেইমারের ক্ষেত্রে আরও এককাঠি এগিয়ে সমর্থকরা। নেতিবাচক মনোযোগ থেকে দূরে সরে না গিয়ে ব্রাজিলিয়ান পার্ক দি প্রিন্সেসের বিঘ্নিত পরিবেশে প্রতিক্রিয়া দেখালেন অবশেষে।

লিগ ওয়ানে লঁসের বিপক্ষে শিরোপা নির্ধারণের ম্যাচেও দর্শকদের বাজে আচরণের শিকার হয়েছে পিএসজি খেলোয়াড়রা। বিশেষ করে খেলার প্রথমার্ধে গোলশূন্য থাকায় দুয়ো দিচ্ছিল গ্যালারিতে থাকা সমর্থকরা। এবং যখন লিগ শিরোপা উদযাপনে দল মেতেছিল তখন সমর্থকরা মাঠে না থেকে বরং বের হয়ে গিয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগদুয়োনেইমারপিএসজিরিয়াললিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT