চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও এক ছবিতে জুটি বাঁধছেন বাপ্পী ও অপু বিশ্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৮
বিনোদন
A A
জানবাজ নামের ছবিতে অপু ও বাপ্পী

‘কানাগলি’ ও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে জুটি বেঁধেছেন বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস। সেই খবর পুরনো। যদিও ছবি দুটির শুটিং এখনও শুরু হয়নি। তবে নতুন খবর হচ্ছে, আরও একটি ছবিতে জুটি বাঁধতে চলেছেন বাপ্পী-অপু!

শোনা যাচ্ছে, বাপ্পী ও অপু বিশ্বাসের চুক্তিবদ্ধ হওয়া নতুন ছবিটির নাম ‘জানবাজ’। যে ছবিটির পরিচালনা করতে যাচ্ছেন রবিন খান।

শুক্রবার(১৬) রাতে বাপ্পী ও অপু বিশ্বাসের ছবিতে অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন নির্মাতা রবিন খান। এ প্রসঙ্গে তার ভাষ্য: বাপ্পী ও অপুকে নিয়ে এই ছবি করতে যাচ্ছি। তবে ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি।

শুধু চুক্তিপত্রে স্বাক্ষর নয়, শুক্রবার রাতে বাপ্পী ও অপু রাজধানীর একটি শুটিংবাড়িতে উপস্থিত হয়েছিলেন ছবির চিত্রনাট্য শোনার জন্য।

পরিচালক রবিন খান বলেন: অনেকেই বলে থাকেন এখনকার শিল্পীরা সিনেমার চিত্রনাট্য তেমন দেখেন না।একটা সময় ছিল তখন দিনের পর দিন ছবির চিত্রনাট্য নিয়েই আলোচনা করতেন তারা। সেই সংস্কৃতি ফিরিয়ে আনতেই এমন আয়োজন করেছিলাম। সবাই আনন্দ আর আড্ডার মধ্য দিয়ে ছবির গল্প নিয়ে আলোচনা করছে। পরে খাসি জবাই দিয়ে আমরা খাওয়াদাওয়া করেছি।

এ প্রসঙ্গে চিত্রনায়ক বাপ্পী চৌধুরী বলেন: ছবির চিত্রনাট্য শোনানো নিয়ে এমন আয়োজন খুব একটা দেখা যায়না এখন। রবিন ভাই এমন একটি আয়োজন করেছেন। এজন্য তাকে ধন্যবাদ। তিনি বলেন, গল্পই হচ্ছে একটি ছবির প্রাণ। প্রাণ নিয়ে এমন আয়োজন সত্যিই অনেক ভালো উদ্যোগ।

Reneta

বাপ্পী ও অপু বিশ্বাস জুটির নাম চূড়ান্ত না হওয়া এই ছবিতে তাদের ছাড়াও অভিনয় করবেন গাজী রাকায়েত, সুজাতা, সুচরিতা, মিশা সওদাগর, মারুফ, সাদেক বাচ্চু, সুব্রত প্রমুখ। তারা প্রায় সকলেই উপস্থিত ছিলেন গতকালের চিত্রনাট্য শোনানোর আয়োজনে।

ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এই ছবির গল্প লিখেছেন কাশেম আলী দুলাল। পরিচালক রবিন খান জানান, ছবির নাম শিগগির জানানো হবে। আগামি মাস থেকে রংপুর ও লালমনিরহাট এলাকায় শুটিং শুরু হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসইমপ্রেস টেলিফিল্মগাজী রাকায়েতজানবাজবাপ্পীমিশারবিন খানলিড বিনোদনসাদেক বাচ্চু
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT