চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আম্পায়ারের ওপর খেপেছেন কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের কাছে ভারতের হারের সঙ্গে তৈরি হয়েছে বিতর্ক। ঘটনার সূত্রপাত রবীন্দ্র জাদেজার রানআউটকে কেন্দ্র করে। ভারতের ইনিংস চলার সময় রান নিয়ে নন স্ট্রাইকিং প্রান্তে পৌঁছান জাদেজা। সেসময় ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটার রানআউটের আবেদন করেননি। সবাই ভেবেছিলেন, বল উইকেটে লাগার আগেই জাদেজা নন স্ট্রাইকে পৌঁছে গেছেন।

কিন্তু জায়ান্ট স্ক্রিনের রিপ্লেতে দেখা যায় যখন বল উইকেটে লাগে, তখন জাদেজা লাইন ক্রস করেননি। রিপ্লে দেখে উইন্ডিজ অধিনায়ক কাইরেন পোলার্ড রানআউটের আবেদন জানান আম্পায়ারের কাছে। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে রানআউট দেন জাদেজাকে।

ঘটনাটি নিয়ে ম্যাচের পর ক্ষোভ দেখান বিরাট কোহলি। ভারত অধিনায়ক বলেন, ‘রিপ্লে দেখে ক্রিকেটার আবেদন করছে, তারপর আম্পায়ার সিদ্ধান্ত নিচ্ছে, এমন ঘটনা আমি অন্তত ক্রিকেটে দেখিনি। আম্পায়াররা একবার গিয়ে রিপ্লেটা দেখলে, আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন।’

রানআউট বিতর্ক ছাড়া অবশ্য উইন্ডিজের সামনে দাঁড়াতেই পারেনি ভারত। কোহলিদের করা ২৮৭ রানের টার্গেট ১৩ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে টপকে যায় ক্যারিবীয়রা। ১০৬ বলে ১৩৯ রান করেন সিমরন হেটমায়ার। আর ১০২ রানে অপরাজিত থাকেন শাই হোপ।

কোহলি অবশ্য হারের জন্য কোনো অজুহাত না দিয়ে হেটমায়ার ও হোপকে কৃতিত্ব দিয়েছেন। একজন বোলার কম নিয়ে খেলেছেন, সেটা মানতেও নারাজ তিনি। ভারত অধিনায়কের কথায়, ‘উইকেট স্লো ছিল। কেদার বল করতে পারে। তাই ছয়জন বোলার মোটেও খারাপ অপশন ছিল না। দিনশেষে ব্যাপারটা ক্লিক করেনি। উইন্ডিজ ইনিংসের সময় ব্যাটিং কিছুটা সহজ হয়ে গিয়েছিল। সিমরন আর হোপ দারুণ ব্যাটিং করেছে।’

কোহলির মতে, ‘ভারত আরও ১৫-২০ রান করতে পারত। ওই রানটা থাকলে সুবিধে হতো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডেভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT