চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজকে ২০০ রানে হারানোর পরও অখুশি কিষাণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ০২, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে অনায়াসে হারালেও ভারতের ব্যাটিং পারফরম্যান্স ছিল না আহামরি। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের কাছে বড় ব্যবধানে হেরেই বসতে হয়। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে অবশ্য টিম ইন্ডিয়ার ব্যাটাররা ফর্মে ফিরলেন। স্বাগতিকদের বিপক্ষে ২০০ রানের বড় জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতল ভারত। সিরিজসেরার পুরস্কার জয়ের পরও নিজের অসন্তুষ্টির কথা জানিয়েছেন ঈশান কিষাণ।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে মঙ্গলবার হওয়া ম্যাচে আগে ব্যাট করে ভারত ৫ উইকেটে ৩৫১ রান তোলে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৩৫.৩ ওভারে ১৫১ রানেই গুটিয়ে যায়।

শুভমান গিলের সঙ্গে ১৪৩ রানের ওপেনিংয়ে নেমে ১৪৩ রানের জুটি গড়েন কিষাণ। ২৫ বর্ষী ব্যাটার ইয়ান্নিক ক্যারিয়াহর বলে স্ট্যাম্পিংয়ের শিকার হওয়ার আগে খেলেন ৬৪ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭৭ রানের ঝলমলে ইনিংস। তিন ম্যাচ সিরিজে ৬১.৩৩ গড়ে ১৮৪ রান করে হয়েছেন সিরিজসেরা। শেষ ওয়ানডেতে ইনিংস বড় করতে না পারায় তার কণ্ঠে ঝরেছে আক্ষেপ।

আমি যে ফিনিশিং দিয়েছি, তাতে খুব খুশি ছিলাম না। সেট হওয়ার পর আমার বড় স্কোর করার কথা ছিল। সিনিয়র খেলোয়াড়রা আমাকে এটাই বলেছিলেন। আমার উচিৎ ছিল মাঠে থাকা এবং বড় স্কোর করা। আমি পরের বার এটা করার চেষ্টা করব, আমি ইনিংস বড় করব। এমন পর্যায়ে উইকেটে সেট হওয়া গুরুত্বপূর্ণ।

দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১৮১ রানে অলআউট হয়ে সফরকারীরা ৬ উইকেটে পরাজিত হয়। সেই পরাজয় থেকে শিক্ষা নিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। এ প্রসঙ্গে কিষাণের সাফ কথা, শেষ খেলার কথা ভুলে গিয়ে শূন্য থেকে শুরু করাটা ছিল গুরুত্বপূর্ণ। আমি শুধু প্রতিটি বল খেলা নিয়েই ভাবছিলাম।

এই খেলাগুলো থেকে শেখাটা গুরুত্বপূর্ণ। আপনি জানেন, কীভাবে একটি টুর্নামেন্ট আপনার জীবন পরিবর্তন করতে পারে। এখন এটার উপর আমরা নজর দিচ্ছি।

Reneta

আরেক ওপেনার শুভমান গিলও খেলেছেন দারুণ। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৯২ বলে ১১ চারে ৮৫ রানের ইনিংস খেলে ক্যারিয়াহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ম্যাচসেরা ক্রিকেটারের প্রশংসা করতে কার্পণ্য করেননি কিষাণ।

তিনি একজন অসাধারণ খেলোয়াড়। আমি দেখেছি কীভাবে তিনি মাঝব্যাটে বল খেলেন। তাকে উইকেটের মাঝখানে থেকে মারতে দেখাটা আমাকেও অনেক আত্মবিশ্বাসী করে।

উইন্ডিজের বিপক্ষে চার নম্বরে ব্যাট করতে নেমে ক্রিজে এসে ৪১ বলে ৫১ রান করেন সাঞ্জু স্যামসন। গিলের বিদায়ের পর অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব পঞ্চম উইকেটে গড়েন ৪৯ বলে ৬৫ রানের জুটি। সূর্যকুমার ৩৫ রান করে ফেরেন। ৫২ বলে ৪টি চার ও ৫ ছক্কায় ৭০ রানে অপরাজিত ছিলেন হার্দিক।

জবাবে শুরু থেকেই ক্যারিবীয়রা ব্যাটিং বিপর্যয়ে পড়ে। স্কোরবোর্ড ৪০ রান তুলতেই হারায় ৫ উইকেট। গুদাকেশ মতি ৩৪ ও আলঝারি জোসেফ ২৬ রানের ইনিংস না খেললে দলীয় স্কোর দেড়শ পার হতো না। ভারতের হয়ে শার্দূল ঠাকুর ৪টি ও মুকেশ কুমার নিয়েছেন ৩টি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজকিষাণত্রিনিদাদভারতভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

এপ্রিল ২৯, ২০২৬

ফাইনালে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

এপ্রিল ২৯, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব ছিল নিহত টিটনের

এপ্রিল ২৯, ২০২৬

ছাদ যেন পরিপূর্ণ ফসলি উদ্যান

এপ্রিল ২৯, ২০২৬

বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের ‘মারাত্মক ভুল’ সিদ্ধান্ত ছিল: সাকিব

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT