চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি সংখ্যা ভুলে যাই

আতাউল গনি আতাউল গনি
২:২০ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৬
অন্যান্য, শিল্প সাহিত্য
A A

মাইলপোস্ট দেখলে এখনো বিদ্যাসাগরের কথাই মনে পড়ে। আমি সংখ্যা ভুলে যাই।

আমার কোনো শৈশব ছিল না। থাকলেও আমার মনে পড়ে না। শৈশবের কোনো সুখস্মৃতি আমার মনের কোণে ভেসে উঠে না। চারপাশ রাঙানো কোনো মধুর স্মৃতি আমাকে আলোড়িত করে না। শৈশবে আমার কোনো বন্ধু ছিল না। তবে ছিল এক রোমাঞ্চকর অজানা জগৎ। সে জগৎ ছিল সবুজ গাছ আর পাখপাখালিতে ভর্তি। চারপাশে শুধু সবুজ গাছ আর গাছ, পাখি আর পাখি। ভরদুপুরে গাছের রাজ্যে হারিয়ে যেতাম, শুনতাম পাখির গান, হাজারো পাখির গান, তারাই ছিল আমার বন্ধু। আমি আনমনে হেঁটে বেড়াতাম এক বাগান থেকে অন্য বাগানে, হারিয়ে যেতাম সবুজে, সে যে কি এক অবর্ণনীয় স্বর্গীয় সুখ বলে বুঝানো যাবে না!

খুব রূপকথার গল্প পড়া হয়নি ছেলেবেলায়, হাতের কাছে পাইনি বলে, কিন্তু আমি ঘুরে বেড়াতাম ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’-এর মতোই সবুজ ঘন বাগানে। খরগোশ অবশ্য ছিলো না সেখানে। ছিলো হাজারো পাখি, তাদের কিচিরমিচির ডাক, মা আর বাচ্চা পাখিদের উড়োউড়ি খেলা, শিমুল তুলা উড়তো বাতাসে, রক্তলাল শিমুল ফুল, বাতাসে ভেসে বেড়ানো নরম সাদা তুলো আর সবুজে ঢাকা চারপাশ। আমি তন্ময় হয়ে থাকতাম, হারিয়ে যেতাম অজানা অন্য এক জগতে, যেখানে আমি, রক্তলাল শিমুল ফুল, বাতাসে ভেসে বেড়ানো নরম সাদা তুলো, মা পাখি আর তার বাচ্চারা আর সবুজ বৃক্ষরাজি ছাড়া আর কেউ নেই। সবুজের বাইরের ঐ জগৎ আমার নয়, আমিও কেউ নই ঐ জগতের।

শৈশবের কোনো সুখস্মৃতি আমার মনে পড়ে না, শুধু মনে পড়ে -নিবু নিবু আলোয়, অন্ধকার ঘরের কোণায়, যেখানে আমার শোবার খাট, পাশে তিন ভাইবোনের একমাত্র পড়ার টেবিল, খাট পেয়েছি বলেই আমার ছিল না কোনো চেয়ার, খাটে বসলেই টেবিল, তখন পড়া আর পড়া, ‘আলস্য দোষের আকর’, ‘ইক্ষুরস অতি মিষ্ট’, ‘উর্ধ্বমুখে পথ চলিও না’, ‘গুরুজনকে কর নতি’।

শৈশবের একটা স্মৃতি কেবলই মনে পড়ে। বুলু স্যার-আমার জীবনের প্রথম শিক্ষক, যিনি আমাদের ঘরে লজিং মাষ্টার হিসেবে ছিলেন, আধবোলা যশোরের মানুষ, যত্ন করে পড়াতেন আমাকে -বাজার থেকে এক হালি ইলিশ মাছ কিনে আনলেন। মাছ ছাড়া ভাত খান না মা, ইলিশ হলে তো কথাই নেই। মাছ ভাজা হচ্ছে, হলুদ আর লবণ মাখানো ইলিশের টুকরো গরম তেলে পড়ার ‘চিড়বিড়ে’ শব্দের গতির সাথে বাড়ছে উচ্চস্বরে পড়ার গতিও,‘আলস্য দোষের আকর’, ‘ইক্ষুরস অতি মিষ্ট’, ‘উর্ধ্বমুখে পথ চলিও না’, ‘গুরুজনকে কর নতি’।

মা বলতেন, ‘বাবা, ইশ্বরচন্দ্রের মতো হও, নদী পাড়ি দিয়ে অসুস্থ মাকে দেখতে এসেছেন।’ আহারে! মাকে দেখতে কতদিন বাড়ি যেতে পারি না। আমার কেবলই মনে হতো আব্দুল কাদের জিলানীর মতো পানির গ্লাস হাতে আমি সারারাত দাঁড়িয়ে আছি, মা কখন জাগবেন, পানি খাবেন। সবাই বলতো ঈশ্বরচন্দ্র কত্ত মেধাবী, শুধু কয়েকটা মাইলপোস্ট দেখেই এক থেকে একশ পর্যন্ত শিখে ফেলেছেন। আমার খুব হিংসে হতো, আমি পদ্মা বাজার থেকে রামগঞ্জ পর্যন্ত যাওয়ার পথে বারবার শুধু মাইলপোষ্টের দিকে তাকাতাম। মাইলপোষ্ট দেখলে এখনো বিদ্যাসাগরের কথাই মনে পড়ে। আমি সংখ্যা ভুলে যাই।

মা কিন্তু বিদ্যাসাগরের মেধার কথাটা কখনো বলতেন না। হয়তো জানতেনও না। শুধু তার মাতৃভক্তির কথাটাই জানতেন। আমি কল্পনায় দেখতাম, বিদ্যাসাগর বাবার হাত ধরে হেঁটে যাচ্ছেন আর জিজ্ঞাসা করছেন, ‘বাবা,এটা কত?’, বাবা বলতেন, ‘এটা ১’, ‘বাবা,এটা কত?’, ‘এটা ৯’, বিদ্যাসাগর বলতেন, ‘বাবা, এটা ১ দশ ১, এগারো’, বাবা বলতেন, ‘এটা ৯ দশ ৯, নিরানব্বই’, বিদ্যাসাগর বলতেন, ‘বাবা, এটা দশ দশে ১০০।’

সবুজ বাগানের চারপাশেই ছিলো চিকন সরু জলাশয় যাকে খাল বলা যাবে না। দাদী স্থানীয় কেউ বড়শিতে মাছ ধরছে, হঠাৎ জোরে টান, কত্ত বড় টাকি, ‘এ্যাই শব্দ করিস না, আরো আছে।’ আমি আবার হারিয়ে যাই আমার সবুজে, পুকুর পাড়ে সবুজ গাছের সবুজ পাতার আড়ালে আড়াআড়িভাবে শুয়ে আছে দুই হাত লম্বা চিকন সবুজ সাপ। আমি ভয় পেয়ে যাই, দৌঁড়ে আসি বাড়িতে। ঘুমের ঘোরে আমি এখনো সেই সবুজ সাপ দেখি। মাঝরাতের সিগারেট, পানি আমার তৃষ্ণা মেটায় না। সবুজ সাপের কালো শীতল চোখ আমাকে এখনো তাড়িয়ে বেড়ায়। (চলবে…)

অলঙ্করণ: উত্তম সেন

ট্যাগ: গল্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদ উল আজহার জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান

পরবর্তী

চ্যানেল আই অনলাইন প্রথম ফেসবুক লাইভে বাংলাদেশের ফুটবল

পরবর্তী

চ্যানেল আই অনলাইন প্রথম ফেসবুক লাইভে বাংলাদেশের ফুটবল

টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সর্বশেষ

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে উদ্ধার অভিযানে ২ হাজার সেনা মোতায়েন

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন: দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT