চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি শোবিজের চরিত্র, শো-অফ তো একটু হবেই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

শেষবার চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে ‘পাসওয়ার্ড’ নির্মাণ করে আলোচনায় এসেছিলেন মালেক আফসারী। রোজার ঈদে মুক্তি পাওয়া ওই ছবি দিয়ে কিছুটা হলেও চাঙ্গা হয় ঢালিউড। আলোচিত সেই ছবির পর আবার নাকি শাকিব খানকে নিয়ে মালেক আফসারী নতুন ছবি নির্মাণ করতে যাচ্ছেন!

শোনা যাচ্ছে ছবির নাম ‘হ্যাকার’। প্রযোজক শাকিব খান নিজেই। তার প্রোডাকশন হাউজের নাম এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হবে ছবিটি! সোমবার (১৪ অক্টোবর) পরিচালক সমিতিতে এ নামটি নিবন্ধনও করেন মালেক আফসারী। সঙ্গে ছিলেন ‘পাসওয়ার্ড’-এর সহকারী প্রযোজক মো. ইকবাল।

‘হ্যাকার’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন কলকাতার তারকা অভিনেত্রী কোয়েল মল্লিক, এমন রটনাও শোনা যাচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যায় মালেক আফসারী এ বিষয়গুলো নিয়ে কথা বলেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে। তিনি বলেন, সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এফডিসিতে এসেছিলাম। কথায় কথায় ‘পাসওয়ার্ড’ ছবির প্রসঙ্গ ওঠে। তখন মিশা সওদাগর পাশে ছিল। সে বলে ‘পাসওয়ার্ড’-এর পর ‘হ্যাকার’ নাম দিয়ে ছবি বানালে ভালো হবে। কথা বলতে বলতে ফর্ম এনে মিশা নিজেই নাম নিবন্ধন করায়। ঘটনা এতটুকুই! এ ব্যাপারে শাকিব কিছু জানে কিনা আমি অবগত নই।

মালেক আফসারী বলেন: শাকিব খানের সঙ্গে ‘মাফিয়া’ নামের একটি ছবি করতে চেয়েছিলাম। ‘মাফিয়া’ না হলেও ‘হ্যাকার’ নামটাও গল্প চেঞ্জ করলে হয়তো যাবে। গল্পের কাজ এগিয়ে নিচ্ছি। তবে শুটিং কবে শুরু হবে তার কোনো ঠিক নেই। কারণ, শাকিব খান ‘আগুন’ ছবির কাজ শেষ করবেন। তারপর ‘বীর’ ছবি শেষ করবেন। এরপর হয়তো প্রস্তাবিত ‘হ্যাকার’ ছবির কাজে হাত দেবেন।

আফসারী বলেন, আপাতত নামটি এন্ট্রি করানো হয়েছে। এর বেশি কিছুই না। এ বছর এই ছবি হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না বলেও জানান এই নির্মাতা।

Reneta

ছবির নায়িকা হিসেবে কোয়েল মল্লিকের নাম শোনা যাচ্ছে! এ বিষয়ে জানতে চাইলে মালেক আফসারী বলেন: কোয়েলকে নিয়ে ভাবছি না। বড় কথা হলো নায়িকার ব্যাপারে আমি কিছু জানিই না। নায়িকা কে থাকবে এটা শাকিব খান ঠিক করবেন। কারণ, তিনি হলেন প্রযোজক। ভারত-বাংলাদেশ যেখান থেকে উনি চাইবেন সেখান থেকে নেবেন। সেখানে আমার কোনো হস্তক্ষেপ থাকবে না। আমার টোটাল ফোকাস শাকিবের উপর। সেভাবে গল্প আগাচ্ছি। আবারও বলছি, ‘হ্যাকার’ শুধু নামটা নিবন্ধন করছি। এটা নিয়েই আলোচনা শুরু হয়েছে।

তিনি বলেন: আমাকে নিয়ে ইতিবাচক কিংবা নেতিবাচক যে কোনো নিউজই আমি উপভোগ করি। অনেকে আমাকে এসবের জন্য পাগল বলে। তাতে আমার কিছু আসে যায় না। আমি সবকিছু উপভোগ করছি। আমি যা বুঝি তা হলো সবকিছুতেই আলোচনা। যেহেতু আমি শোবিজের চরিত্র, এখানে একটু শো-অফ তো হবেই।

এদিকে, পরিচালক সমিতির ফর্মে ‘হ্যাকার’ নাম নিবন্ধন করলেও সেখান এসকে ফিল্মস না লিখে লেখা হয়েছে এসকে মুভিজ। এটাকে ‘মিসটেক’ দাবি করলেন মালেক আফসারী। তিনি বলেন, ফর্মে প্রোডাকশন হাউজের নাম এসকে মুভিজ লেখা আছে। যেটা হবে এসকে ফিল্মস (শাকিব খান ফিল্মস)। আমার মিসটেক (ভুল) হয়েছে। আমি না দেখেই স্বাক্ষর করেছি। ছবির কাজ শুরু হওয়ার আগে ঠিক করে নেওয়া যাবে। আমি অপেক্ষা করছি কবে শুরু হবে এই ছবির কাজ…!

‘হ্যাকার’ প্রসঙ্গে শাকিব খান চ্যানেল আই অনলাইনকে জানান, তিনি এসবের কিছু জানেন না। আগামী মাস থেকে শুরু করবেন ‘বীর’-এর শুটিং। তার মনোযোগ ওদিকেই। বলেন, ‘হ্যাকার’ নামে যদি কোনো ছবি করি তখন আমি নিজেই ঘোষণা দেব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিএসকে ফিল্মসএসকে মুভিজকোয়েল মল্লিকপাসওয়ার্ডমালেক আফসারীমিশা সওদাগরলিড বিনোদনশাকিব খানহ্যাকার
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে সেরা ষোলোতে কে কার প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৪, ২০২৬

বত্রিশের রোমাঞ্চ শেষ হল, ঘানার বিপক্ষে জিতে ষোলোয় কলম্বিয়া

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে ৩৭০০ মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বিদেশিদের সম্পত্তি মালিকানায় নতুন নীতিমালা জারি সৌদি আরবের

জুলাই ৪, ২০২৬

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২ হাজার ৬৪৫

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT