চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি বেঁচে থাকতে পরিচালক-প্রযোজকদের মধ্যে ঝামেলা হতে দেব না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

নব্বই দশকে কলকাতার বাংলা ছবি যখন ধ্বংসের মুখে, তখন তিনি একাই হাল ধরেছিল। লাইফ সাপোর্টে থাকা টলিউডকে তিনি পুনরুজ্জীবিত করেছেন। বলছি, পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা।

ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে এসে বুম্বাদা আজও আগলে রেখেছেন কলকাতার বাংলা ছবিকে।

সম্প্রতি পশ্চিমঙ্গের ব্যাকারপুরের মধ্যমগ্রামে নতুন মাল্টিপ্লেক্স ‘আইনক্স’ উদ্বোধন করতে গিয়ে কলকাতার ইন্ডাস্ট্রিকে যে নিজের সন্তানের মতো ভালোবাসেন তার প্রমাণ দিলেন ওপার বাংলার এই মেগাস্টার। সেখানে প্রসেনজিৎকে ঘিরে সংবাদকর্মীদের প্রশ্ন ছিল ‘ইন্ডাস্ট্রিতে বাড়তে থাকা পরিচালক-প্রযোজক দ্বন্দ্ব নিয়ে’।

এরকম নানা প্রশ্নের উত্তরে প্রসেনজিৎ বলেন, আমি প্রসেনজিৎ চ্যাটার্জি যতদিন বেঁচে আছি, বাংলা সিনেমায় কোনো প্রযোজক-পরিচালকের মধ্যে লড়াই হবে না, এই কথা নিশ্চিত করে বলতে পারি।

প্রসেনজিৎ আরও বলেন, বাংলা ছবিতে গত ১০ বছর ধরে ভালো সময় চলছে। হিন্দির মতো বাংলাতেও কন্টেন্ট প্রধান কাজ হচ্ছে। নইলে ‘রসগোল্লা’-র মতো একেবারে নতুনদের নিয়ে ছবি করার সাহস পেতেন না প্রযোজক ও পরিচালকরা। এটা খুবই ভালো সাইন।

বুম্বাদা এখনও চিরতরুণ

নিজের কাজের উদাহরণ দিয়ে প্রসেনজিৎ বলেন, আমি এখন বছরে হয়তো দুটো ছবি করি। চেষ্টা করি অন্য ধরণের কাজ করার জন্য। ‘নিয়মিত, গতানুগতিক চরিত্রে’ গত ১০ বছরে মানুষ আমাকে এখন আর দেখেই না।

Reneta

তিনি আরও বলেন, আগামী পূজা উপলক্ষে শিশুদের জন্য ‘কাকাবাবু’ ছবিতে তিনি অভিনয় করছেন।

প্রসঙ্গত, গেল বছর টলিপাড়া ছিল বেশ গরম। আর্টিস্ট ফোরাম ও প্রযোজকদের দ্বন্দে শিকেয় উঠেছিল সিরিয়ালের শুটিং। অভিযোগ ছিল, প্রযোজকরা শিল্পী, কুলশীদের দাবিদাওয়া মানছেন না। আন্দোলনের কথাও উঠেছিল। পরে আর্টিস্ট ফেডারেশনের হস্তক্ষেপে সব ঝামেলার অবসান হয়। সেখানে বড় ভূমিকা রেখেছিলেন প্রসেনজিৎ।

টলি পাড়ার বিভিন্ন সমস্যা সমাধানে প্রসেনজিৎকে উদ্যোগী হতে দেখা গেছে। টেলিভিশন জগতের সমস্যা মেটানোর জন্যও তিনি সময় বার করেছেন নিজের ব্যস্ত সিডিউল থেকে। এই বছরেও তাকে দর্শক দেখতে পাবেন ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ছবিতে, এটাও জানালেন বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাটলিউডপ্রসেনজিৎবুম্বাদালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT