চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি আত্মবিশ্বাসী, যতবার নির্বাচন করবো বিপুল ভোটে জিতব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

আগামীতে যদি আবার শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেন তখনও বিপুল ভোটে জিতবেন বলে জানিয়েছেন শিল্পী সমিতির সদ্য বিজয়ী সাধারণ সম্পাদক জায়েদ খান। তার কথা, ‘যতবার এখানে নির্বাচন করবো, ততবারই আমি জয়ী হবো। এটা আমার আত্মবিশ্বাস।’

রোববার সন্ধ্যায় এফডিসিতে জায়েদ খান বলেন, ‘আমি এতো আত্মবিশ্বাসী কারণ আমি ভালো কর্ম করেছি। আমি সততা নিয়ে কাজ করেছি। আর সততার সাথে ভালো কাজ করলে তাদের নিয়ে কিছু মানুষ কথা বলবেই। শিল্পীরা ফোন করে আমাকে শুভেচ্ছা জানাচ্ছে। তারা আমার জয়ে খুশি। গত ৪ বছর ধরে তাদের জন্য কাজ করেছি, তাহলে তারা কেন আমাকে ভোট দেবে না?’

টানা তৃতীয় বার শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন জায়েদ খান। সর্বশেষ নির্বাচনে তাকে ঘিরে পাহাড় সমান অভিযোগ তোলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এমনকি রোববার সংবাদ সম্মেলন ডেকে নিপুণ গণমাধ্যমের সামনে অভিযোগের প্রমাণ হিসেবে তুলে ধরেন কিছু স্ক্রিণশট। যেখানে জায়েদ খান সঙ্গে একটি অজ্ঞাত ব্যক্তির নির্বাচনে জালিয়াতি করার কথাবার্তা উঠে এসেছে।

Banglabid

এ প্রসঙ্গে জায়েদ বলেন, এটি সম্পূর্ণ বানোয়াট। সুপারভাবে এডিট করা। আমাকে মার্ডার কেসে ফাঁসানোর চেষ্টা করেছিল। পপিকে দিয়ে আটকানোর চেষ্টা করেছে। ইতোমধ্যে আমি সাইবার ক্রাইমে অভিযোগ পাঠিয়েছি। প্রয়োজনে এসবের বিরুদ্ধে আমি মামলা করবো। আমি আসলে খুবই হতবাক! এতো সুন্দর নির্বাচন করার পরেও এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।

জায়েদ খান আরও বলেন, আমাকে নিয়ে যেসব ফেসবুকে ছড়ানো হচ্ছে, এটা তথ্য সস্ত্রাস। শুধু আমি জায়েদ খান বলেই এসব সহ্য করছি।

২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মিশা সওদাগরকে হারিয়ে ইলিয়াস কাঞ্চন সভাপতি নির্বাচিত হন। আর নিপুণকে হারিয়ে জায়েদ খান সাধারণ সম্পাদক পদে জয়ী হয়। তবে নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে আবার সাধারণ সম্পাদক পদে নির্বাচন নেয়ার জন্য দাবি তুলেছেন চিত্রনায়িকা নিপুণ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জায়েদ খাননিপুণলিড বিনোদনশিল্পী সমিতির নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

কামিন্স বাংলাদেশের এই বিষয়ে জানেন না, তবে…

আগস্ট ১২, ২০২৬

সাভারে সেই প্রেসার কুকার বোমা নিরাপদে নিষ্ক্রিয়

আগস্ট ১২, ২০২৬

সহ-আয়োজক হয়েও যে কারণে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে না নামিবিয়া

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারের প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে খননকাজ করবে কানাডীয় প্রতিষ্ঠান

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের কেশম দ্বীপের ম্যানগ্রোভ বনে ছড়াচ্ছে তেল

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT