চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার হাঁটার ভঙ্গি ইউনিভার্সাল, এটা আমি তৈরি করিনি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৮
বিনোদন
A A
চার্লি চ্যাপলিন

১৯৩৬ সালের মার্চে মাত্র ২৪ ঘণ্টার সফরে চীনে আসেন তৎকালীন সময়ে সিনেমায় সাড়া ফেলে দেয়া অভিনেতা চার্লি চ্যাপলিন। চীনে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে সংক্ষিপ্ত সফরে সা্ংহাই এসেছিলেন তিনি। সেখানে নানান দেশ থেকে অন্তত সেরা শ’খানেকেরও বেশী চিত্র প্রদর্শনী হয়েছিল। এরমধ্যে লিও হইসো এবং পন ইউলিয়াংয়েরও বেশকিছু চিত্র ছিল। চ্যাপলিন চিত্রকলাগুলো বেশ পছন্দ করেছিলেন।

এরমধ্যে বেশকিছু তিনি সঙ্গেও নিয়েছিলেন বলে জানা যায়। এমনিতেই তাড়াহুড়ো ছিল তার। এরমধ্যে একটি বিশাল হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বেশীর ভাগ সাংবাদিক চ্যাপলিনের বিয়ে বিষয়ে প্রশ্ন করলে সেগুলো তিনি ধূর্ততার সাথে এড়িয়ে যান। এমন কথার মধ্যে মিস্টার ক্রেস নামের একজন মাত্র চারটা প্রশ্ন করেন, যেগুলোর সরাসরি উত্তর দেন চ্যাপলিন। ১৯৩৬ সালে দেয়া চীনের সাংহাইয়ে চ্যাপলিনের ছোট্ট সেই সাক্ষাৎকার তার জন্মদিন উপলক্ষ্যে দেখে নিতে পারেন:

ইউরোপ-আমেরিকাতে আপনি ভীষণ জনপ্রিয় একজন মানুষ, এটা কীভাবে দেখেন?
আমি এখনো সবাক সিনেমার বিপক্ষের একজন মানুষ। নির্বাক ছবি নিয়েই আছি এখনো। সবাক ছবি নিয়ে অনেকের সাথে আমার মতের অমিল আছে। সেগুলো বিস্তারিত বলার জন্য অনেক সময়ের প্রয়োজন। এত অল্প সময়ে এইসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই না।

জার্মানে আপনার ‘মডার্ন টাইমস’-এর মত ছবি কেন নিষিদ্ধ করা হলো? এটা কি তাদের চলতি সমাজ কাঠামোর সাথে সাংঘর্ষিক বলে, নাকি আপনি ইহুদি এইজন্য?(চ্যাপলিন ইহুদি ছিলেন না, কিন্তু সেসময় হিটলার তাকে ‘ইহুদি’ বলেই জানতেন)
এটা সত্যিই আমি জানি না। কি কারণে সেখানে ‘মডার্ন টাইমস’ নিষিদ্ধ করা হলো। তবে আমি মনে করি, কিছু মানুষ মুখিয়েই থাকে নিষিদ্ধ করার জন্য। তারা সর্বদা সবকিছুতে নিষিদ্ধ করে দেয়ার মতো কারণ খোঁজে বেড়ায়। এক কথায় বলা যায়, নিষিদ্ধ করার প্রবনতা অনেকের অভ্যেস!

ছবিতে আপনার ট্রেডমার্ক হাঁটার যে বিষয়টা, এটা কোথা থেকে পেলেন?
আমার হাঁটার ভঙ্গি ইউনিভার্সাল। একেবারেই প্রাকৃতিক। আমি তৈরি করিনি তা। একটু লক্ষ করলে চীনেই এমন বহু মানুষকে দেখতে পাবেন। এটা খুবই সাধারণ।

আপনার ভবঘুরে সাজসজ্জার বিষয়টি নাকি আমেরিকায় লক্ষ টাকায় বিমাকৃত, এটা কি সত্যি?
এটা গুজব! দেখুন, আমার এই নোংরা কাপড় আর ছেড়া জুতো কে নিতে চাইবে? আপনি যদি এগুলো রাস্তায় ফেলেও রাখেন, তবুও কেউ ছুঁবে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চার্লি চ্যাপলিনচীনজার্মানমডার্ন টাইমসলিড বিনোদনসিটি লাইটস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT