চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার ভেতরে থাকা জ্বালানী ফুরিয়ে গেছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

মন্টে-কার্লো মাস্টার্সে নিজেকে ফিরে পেতে চেয়েছিলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকা বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেনের আগে কোর্টে নেমে নিজেকে ঝালাইয়ের সুযোগটাই পেলেন না। দ্বিতীয় রাউন্ডে হেরে আসর থেকে বিদায় নিয়েছেন।

৪৬তম বাছাই স্পেনের অখ্যাত আলেজান্দ্রো ডেভিডোভিচ ফোকিনার কাছে হেরে অঘটনের শিকার হন ভ্যাকসিন কাণ্ডের জেরে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে না পারা জোকোভিচ।

প্রথম সেটে ৬-৩ ব্যবধানে হেরে বসেন দুঃসময় কাটিয়ে স্বরূপে ফেরার আশাবাদী জোকার। দ্বিতীয় সেট জিতে ফিরে আসলেও তাকে ঘাম ঝরাতে হয়। টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে জেতেন। তৃতীয় সেটে ৬-১ ব্যবধানে বিধ্বস্ত হয়ে ক্লে কোর্ট ছাড়তে হয় তাকে।

ম্যাচ শেষে প্রতিপক্ষকে সাধুবাদ জানালেও নিজের পারফরম্যান্স নিয়ে হতাশা ঝরেছে জোকোভিচের কথায়, ‘তিনিই সেরা খেলোয়াড় ছিলেন। পুরো ম্যাচে আমি দড়িতে ঝুলন্ত অবস্থায় ছিলাম।’

তৃতীয় সেটে ক্লান্ত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন জোকার, ‘আমি বিধ্বস্ত হয়েছিলাম। আমার ভেতরে থাকা জ্বালানী সম্পূর্ণভাবে ফুরিয়ে গেছে। যদি র‍্যালিতে টিকে থাকতে না পারেন, ক্লে কোর্টে নিজের পায়ের অস্তিত্ব টের না পান, তবে (শিরোপা) অভিযান অসম্ভব।’

ফ্রেঞ্চ ওপেন শুরু হবে ২২ মে। সেটিতে লক্ষ্য স্থির করা জোকোভিচের ভাষ্য, ‘আমি জানতাম যে ক্লে কোর্টে আমার সেরাটা বুঝতে কিছুটা সময় লাগবে। আমাকে হার মেনে নিতে হবে এবং কাজ চালিয়ে যেতে হবে। আশা করি রোলাঁ গারোঁর জন্য নিজেকে ফর্মে ফেরাতে পারবো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোকোভিচমন্টে-কার্লো মাস্টার্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ১৭, ২০২৬

এমবাপেই শুধু পারেন

জুন ১৭, ২০২৬

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

জুন ১৭, ২০২৬

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT