চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের জন্য পরমব্রত রান্না করেছেন : মাজনুন মিজান

সৈয়দ নূর-ই- আলমসৈয়দ নূর-ই- আলম
১০:৪৯ পূর্বাহ্ণ ০৬, মার্চ ২০১৭
বিনোদন
A A
মাজনুন মিজান

মাজনুন মিজান

মাজনুন মিজান। টিভি নাটকের অন্যতম জনপ্রিয় অভিনয়শিল্পী। ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘ভুবন মাঝি’ ছবিতে অভিনয় করেছেন। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। এ ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা, মুক্তি পাওয়ার পর দর্শকদের কাছ থেকে পাওয়া অনুভূতিসহ অন্যান্য বিষয়ে কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে।

চ্যানেল আই অনলাইন : ‘ভুবন মাঝি’ ছবির জন্য দর্শকদের কাছ থেকে কেমন সাড়া পেয়েছেন?

ছবিটি মুক্তির পর এটা খুব ভালো বোঝা গেছে যে, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছবির দর্শক আছে। শুধু আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ভালো ছবি নিয়ে পৌঁছাতে পারছি না। তাদেরকে ভালো ছবি দিলে তারা সেটাই নেবে, ‘ভুবন মাঝি’ তার প্রমাণ।

চ্যানেল আই অনলাইন : ছবির শুটিংয়ের অভিজ্ঞতার কথা বলুন।

শুটিংয়ের অভিজ্ঞতা এক কথায় দারুণ। এ সময় আমাদের মধ্যে যে বন্ডিংটা তৈরি হয়েছে, তা অসাধারণ। ছবির নায়ক কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় দারুণভাবে মিশে যান ছবির অন্য অভিনয়শিল্পীদের সঙ্গে। গত বছর ২১ আর ২২ ফেব্রুয়ারি আমাদের শুটিং বন্ধ ছিল। একুশে ফেব্রুয়ারি আমরা সবাই কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যাই। পরমব্রতসহ ছবির সঙ্গে যুক্ত সবাই আমরা রাতে খালি পায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিলাম। এটা আমার জীবনের স্মরণীয় একটি দিন। আরও অনেক অভিজ্ঞতা আছে, যা বলে শেষ করা যাবে না।

সেলফিতে পরমব্রতর সঙ্গে মাজনুন মিজান

চ্যানেল আই অনলাইন : পরমব্রতকে কেমন দেখলেন?

Reneta

অসাধারণ। কুষ্টিয়ায় ৩৭ দিন শুটিং হয়েছে। এসময় সে শুটিং ইউনিটের সবার সঙ্গে এমনভাবে মিশে গিয়েছিল যে, তার আচরণে মনেই হয়নি সে বড় মাপের একজন অভিনেতা কিংবা সে যে একজন বড় পরিচালক। এটা কেবল বড় মানুষের পক্ষেই সম্ভব। আমরা শুটিং করতে যখন কলকাতায় গিয়েছিলাম, তখন পরম আমাদেরকে তার বাসায় নিয়ে য়ান। আমাদের জন্য নিজে রান্না করেছেন। শুধু তাই নয়, তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে অভিনয়ের অনেক টিপস দিয়েছেন আমাকে। আরেকটা কথা, পরমব্রত শতভাগ প্রফেশনাল। তবে আমাদের এখানকার মতো প্রফেশনাল নয়। ছবিতে তার অভিনয়, সময়জ্ঞান আর সহশিল্পীদের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়ে তিনি শতভাগ প্রফেশনাল। তিনি শুধু অভিনেতা হিসেবেই নন, মানুষ হিসেবেও অনেক বড়।

চ্যানেল আই অনলাইন : নতুন কোনো ছবির খবর আছে?

না। তবে কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হচ্ছে। সবকিছু চূড়ান্ত হলে কাজ করব।

চ্যানেল আই অনলাইন : নাটকে অভিনয়ের ব্যস্ততা কেমন?

‘ভুবন মাঝি’ ছবির জন্য গত একমাস কোনো নাটকে অভিনয় করিনি। কিছুদিন পর নতুন নাটকের কাজ শুরু করব। অবশ্য বিভিন্ন টিভি চ্যানেলে আমার অভিনীত কয়েকটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে ‘মেঘের পরে মেঘ’, ‘নীল জ্যোৎস্না’, ‘আস্থা’।

মাজনুন মিজান

চ্যানেল আই অনলাইন : ঈদের কাজ করছেন?

কয়েকটি কাজ করেছি, তবে এগুলো ঈদে প্রচার হওয়ার সম্ভাবনা আছে। কয়েকটি স্ক্রিপ্ট হাতে পেয়েছি। আগামী কিছুদিনের মধ্যে এগুলোর কাজ শুরু করব।

চ্যানেল আই অনলাইন : একটা স্বাভাবিক অভিযোগ, দর্শক নাটক দেখছে না।

আকাশ সংস্কৃতির বিকাশের কারণে কোনো দর্শককে আর বেঁধে রাখা যাচ্ছে না। সে তার পছন্দ মতো অনুষ্ঠান দেখবে, এটাই স্বাভাবিক। এটা কিন্তু পজেটিভ। এখন আমাদের দর্শকদের ধরে রাখতে নিজেদেরকে আরও সচেতন হতে হবে। নির্মাণ কিংবা অভিনয়ে আমাদেরকে কিন্তু এখন সেরাটাই দিতে হবে। কারণ দর্শক ভালো অনুষ্ঠান দেখতে চায়। আমরা যদি তাদের ভালো প্রোডাকশন নিশ্চিত না করতে পারি, তাহলে তারা আমাদের নাটক দেখবে না। আর এ বিষয়ে দর্শকদেরও দোষ দেওয়া যাবে না।

চ্যানেল আই অনলাইন : আপনাকে ধন্যবাদ।

চ্যানেল আই অনলাইনকেও ধন্যবাদ। সবাইকে অনুরোধ করব, এখন প্রেক্ষাগৃহে ‘ভুবন মাঝি ছবিটি চলছে। প্রিজ, আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখুন।

 

‘ভুবন মাঝি’ ছবির দ্বিতীয় ট্রেলার :

https://www.youtube.com/watch?v=2tS68WPX-Mc

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাজনুন মিজান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে মুষলধারে বৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেবেছিলাম খামেনিকে মানুষ ঘৃণা করে: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কে বস, সেটা নেতানিয়াহু জানেন: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬

‘হালান্ড বিরোধী পরিকল্পনা’ নিচ্ছেন না আনচেলত্তি

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবিদিত: রাষ্ট্রপতি

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT