চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমস্টারডামের পাঠশালায় আমন্ত্রিত কামারের ‘অন্যদিন…’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ন ১৬, মে ২০১৯
বিনোদন
A A

বিশ্বের প্রামাণ্য উৎসবগুলার মধ্যে বৃহত্তম একটি ‘ইন্টারনেশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভাল আমস্টারডাম’। আসছে নভেম্বরের ২০ তারিখে নেদারল্যান্ডসের এই শহরে বসবে উৎসব, চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। আর এখানে গ্রীষ্মকালীন পাঠশালায় নির্বাচিত হয়েছে ‘শুনতে কি পাও!’ খ্যাত নির্মাতা কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন…’।

নির্বাচিত চিত্রনাট্য বা সম্পাদনা পর্যায়ে ইউরোপের গুণী কুশলীদের সাথে কাজ করার সুযোগ পেয়ে থাকেন আমন্ত্রিত নির্মাতারা। এবার সেটির সুযোগ পাচ্ছেন বাংলাদেশের নির্মাতা কামার।

এই বছর বার্লিন চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘এনবেসা’ (পরিচালক মো স্কারপেল্লি), ২০১৩ সালের অস্কার মনোনীত ‘ফাইভ ব্রোকেন ক্যামেরা’ (ফিলিস্তিনী নির্মাতা ইমাদ বুরনাট ও ইসরায়েলী নির্মাতা গাই ডেভিডি) মতো ছবিগুলো ইডফা সামার স্কুলের প্রজেক্ট। এ বছর ১৮৫টির মধ্যে ‘সামার স্কুলে’র জন্য নির্বাচিত হয়েছে ১৬টি প্রজেক্ট, যার মধ্যে সম্পাদনার জন্য নির্বাচিত ৬টির একটি ‘অন্যদিন…’।

২০১৩ সালে ইডফা-বার্থা অনুদান পুরষ্কার দিয়ে যাত্রা শুরু হয়েছিল ‘অন্যদিন…’-এর। একই বছর সানড্যান্স চলচ্চিত্র উৎসব থেকেও পেয়েছিলো অনুদান পুরষ্কার। মাঝখানে ‘শুনতে কি পাও!’ এর মুক্তি এবং ‘শিকলবাহা’র প্রস্তুতির কারণে ‘অন্যদিন…’এর কাজ বন্ধ হয়ে আবার শুরু হয় ২০১৬ সালে। সে বছর লোকার্নোর পিয়াতজা গ্রান্দায় কামার আহমাদ সাইমনকে সম্মানিত করা হয় ওপেন ডোর্স হাবের ‘শ্রেষ্ঠ পুরষ্কার’ দিয়ে। সাথে ‘আর্তে ইন্টারন্যাশনাল পুরষ্কার’ও পেয়েছিলেন কামার এই চিত্রনাট্যের জন্যই।

এরপর ২০১৭ সালে এই ‘অন্যদিন…’-এর জন্যই কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হন কামার ‘লা এতেলিয়ারে’। কান চলচ্চিত্র উৎসবের ‘লা এতেলিয়ার’ এমন একটি আয়োজন যেখানে শুধু মাত্র নির্বাচকদের আমন্ত্রণেই যোগ দিতে পারেন ১৫ জন নির্মাতা, নিজে থেকে অন্য কোনোভাবে এখানে আবেদনের সুযোগ থাকে না। ২০১৮তে ইউরোপের কালচারাল চ্যানেল আর্তের ‘লা লুকার্ন’ প্রোগ্রামে ‘অন্যদিন…’ প্রদর্শনের জন্য নির্বাচিত করে। যেসব কাব্যময় অতর ছবি প্রচলিত চলচ্চিত্র ভাষাকে চ্যালেঞ্জ করে, সেই ছবিগুলোই দেখিয়ে থাকে লা লুকার্নো।

কামার আহমাদ সাইমনের ‘জলত্রয়ী’ বা ‘ওয়াটার ট্রিলজি’র ২য় ছবি ‘অন্যদিন…’। এর আগে ২০১২’র ইডফা’র ‘অফিসিয়াল সিলেকশনে’ প্রদর্শিত হয়েছিল এই ট্রিলজি’র প্রথম ছবি ‘শুনতে কি পাও!’ এরপর জাতীয় চলচ্চিত্র পুরষ্কার, মুম্বাই চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবির জন্য ‘গোল্ডেন কোঞ্চ’ (স্বর্ণশঙ্খ) ও শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফী, প্যারিসের ‘সিনেমা দ্যু রিলে’ শ্রেষ্ঠ ছবির জন্য ‘গ্রাঁপি’ (গ্র্যান্ড প্রাইজ)সহ বহু আন্তর্জাতিক পুরষ্কার জয় করে ‘শুনতে কি পাও!’

Reneta

সারা আফরীনের প্রযোজনায়, ফরাসি ডি-ডব্লিউ, নরওয়ের ব্যারেন্টস ফিল্ম ও বাংলাদেশী স্টুডিও বিগিনিং-এর যৌথ-প্রযোজনায় তৈরি হচ্ছে ‘অন্যদিন…’। জুলাইয়ের প্রথম সপ্তাহে ইডফা’র আমন্ত্রণে আমস্টারডাম শহরে এক সপ্তাহের এই আন্তর্জাতিক পাঠশালায় কামারের সাথে কলকাতা থেকে যোগ দিচ্ছেন ছবির সম্পাদক সৈকত শেখরেশ্বর রায়। সত্যজিৎ রায় ফিল্ম এবং টেলিভিশন ইন্সটিটিউটে সম্পাদনা বিভাগে শিক্ষকতায় যুক্ত সৈকত কামারের ‘শুনতে কি পাও!’-এরও সম্পাদক ছিলেন।

বিশ্বের অন্যতম একটি ছবির পাঠশালায় সম্পাদনার নিমন্ত্রণে উচ্ছ্বসিত কামার। প্রতিক্রিয়ায় তিনি জানান,শুরু থেকেই ‘অন্যদিন…’টা খুব চ্যালেঞ্জিং ছিলো এর ফিকশন-নন-ফিকশন ফর্মের জন্য। ২০১৩ সালে শুরু হলেও কয়েকবার বিরতি দিয়ে শুটিং শেষ করেছি ২০১৮’-এর ডিসেম্বরে। সেটা শেষ করেই আবার প্রস্তুতি শুরু করেছি ‘শিকলবাহা’র শুটিংয়ের, তাই ‘অন্যদিন…’এর সম্পাদনার কাজ শেষ হলেও এর পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু বাকি থেকে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্যদিনকামার আহমাদ সাইমনকামার আহমেদ সাইমননেদারল্যান্ডসলিড বিনোদনশুনতে কি পাও
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT