ক্রিকেট

আমরা সবাই খুশি: সৌম্য

আমরা সবাই খুশি: সৌম্য

দিল্লিতে ভারতকে হারানোর পরও বাংলাদেশের খেলোয়াড়দের চেহারায় দেখা গেল না উচ্ছ্বাস। সবাই কেমন যেন নির্লিপ্ত! ম্যাচ শেষে সৌম্য সরকার স্টার স্পোর্টসের ক্যামেরার সামনে দাঁড়ালেন একদমই স্বাভাবিক থেকে। যেন কেবলই আর দশটা ম্যাচের মতো একটা ম্যাচ শেষ করলেন! তবে মুখাবয়বে প্রকাশ না ঘটুক কথায় ঠিকই ঝরল আনন্দের অনুরণন।

‘ভারতের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি জিতলাম, আমরা সবাই খুশি। ইতিবাচক ছিলাম আমরা। ১৫০-এর মধ্যে রাখতে পেরেছি ওদের। বিশ্বাস ছিল, জেতা সম্ভব।’

সৌম্য জানালেন, বিগ ম্যাচ হলেও একটুও নার্ভাস ছিল না বাংলাদেশ। সবাই ছিল ইতিবাচক অর্থাৎ, ম্যাচ জয়ের ভাবনায়।

তিনে ব্যাট করা সৌম্য ৩৯ রানের ইনিংস খেলে বাংলাদেশকে ম্যাচে রাখেন। মুশফিকুর রহিমের সঙ্গে তার তৃতীয় উইকেট জুটির ৬০ রানই জয়ের পথ দেখায় দলকে। শেষে মুশফিকের আগ্রাসী ব্যাটিং সহজেই দলকে নিয়ে যায় লক্ষ্যপানে। মেলে ৭ উইকেটের জয়ের দেখা।

বিষয়:বাংলাদেশ -ভারত সিরিজ মাহমুদউল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম সৌম্য সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…