চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম বানিয়েছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

ইমার্জিং কাপে চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম বানিয়েছে বাংলাদেশ এমন মন্তব্য করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

২৭ মার্চ কক্সবাজারে শুরু হচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। আট দেশের এই আসরে টেস্ট প্লেয়িং চার দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার চারজন করে জাতীয় দলের খেলোয়াড় খেলবেন। বাকি ক্রিকেটাররা অনূর্ধ্ব-২৩ পর্যায়ের। আফগানিস্তান, মালয়েশিয়া, নেপাল, হংকংয়ের খেলবে জাতীয় দল।

ইমার্জিং এশিয়া কাপে শক্তিশালী দল গড়েছে স্বাগতিক বাংলাদেশ। জাতীয় দলে খেলেছেন এমন চার ক্রিকেটার হলেন মুমিনুল হক, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন ও আবুল হাসান রাজু। জাতীয় দলে খেলেছেন এমন আরও তিন ক্রিকেটার আছেন ১৫ সদস্যের দলে যাদের বয়স ২৩ পেরোয়নি। এরা হলেন মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি, নাজমুল হোসেন শান্ত। সাইফউদ্দিন, সাইফ, আফিফরা তো আছেনই। আছেন আজমীর আহমেদের মতো উদীয়মান ক্রিকেটারও।

Banglabid

ইমার্জিং কাপের ট্রফি ঘরে রেখে দিতেই এমন দল গড়া হয়েছে বলে জানালেন আকরাম খান। বুধবার বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা আমাদের সেরা দলটা বানিয়েছি। আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম বানিয়েছি। যেহেতু আমাদের দেশে খেলা এবং কন্ডিশনটা আমাদের পক্ষে থাকবে। যারা জাতীয় দলে খেলতে পারছে না এটা তাদের জন্য ভালো একটা সুযোগ। ওরা যদি এটাকে ভালোভাবে কাজে লাগাতে পারে ওদেরই ভালো হবে। সাথে সাথে বাংলাদেশ যদি ইমার্জিং কাপে ভালো করতে পারে সেটা দেশের জন্য অনেক বড় একটা ব্যাপার হবে।’

জাতীয় দলের স্পিন কোচ নিয়োগের ব্যাপারে আকরাম বলেন, ‘আমাদের স্পিন কোচ প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। ভারত টেস্ট চলাকালীন বলেছিলাম সুনিল যোশির কথা। কিন্তু ও ছুটি না পাওয়ায় যেতে পারেনি। আমরা চেয়েছিলাম শ্রীলঙ্কা সফরেই একজন স্পিন কোচ থাকুক। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই স্পিন কোচ নেয়ার একটা সম্ভাবনা আছে।’

স্পিন কোচ হিসেবে ভারতীয় সাবেক স্পিনার সুনিল যোশিকে নিয়োগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিল বিসিবি। তবে এখন জানা যাচ্ছে তিনিও নিশ্চিত নন। আকরাম খান তেমন ইঙ্গিতই দিলেন, ‘আমরা দুই-তিনটা নাম রেখেছি। বসে এটা সিদ্ধান্ত নেবো। যে ভালো হবে তাকেই আমরা নেয়ার চেষ্টা করবো। আমরা বসে দেখবো কে ভালো। পরে তাকে আমরা নেয়ার চেষ্টা করবো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমার্জিং কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

শুধু ব্যাগ-ঘড়িতেই ৭২ লাখ, ভাইরাল কঙ্গনার সংসদ লুক!

আগস্ট ১১, ২০২৬
বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, শান্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্টে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

আগস্ট ১১, ২০২৬

মালদিনি জানালেন, ইতালির একাদশ সাজিয়েও কেন দায়িত্ব নিলেন না পেপ গার্দিওলা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

হাসিনা দেশের অর্থনীতি শূন্যের কোটায় নিয়ে গেছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
ছবি: টুকসার ঘোষণাপত্র প্রকাশ উপলক্ষে প্রেস ব্রিফিং।

টুকসার ঘোষণাপত্র প্রকাশ: শ্রম অভিবাসন ব্যবস্থার কার্যকর সংস্কারের আহ্বান

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT