চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত দল না পাঠালে পাঠাবে না পাকিস্তানও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এপ্রিলে পাকিস্তানের মাটিতে হওয়ার কথা এশিয়া ইমার্জিং কাপের এবারের আসর। সেখানে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড। চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন সিদ্ধান্তের জবাব দিতে দেরি করেনি পাকিস্তান বোর্ডও। পাল্টা জবাবে পিসিবি জানিয়েছে, সেপ্টেম্বরে ভারতের মাটিতে হতে যাওয়া এশিয়া কাপে দল পাঠাতে অন্তত দুবার ভাববে তারা।

পিসিবির এক দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, পাকিস্তানে দল পাঠাতে মোটেও ইচ্ছুক নয় ভারত। ইমার্জিং কাপের আসর শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশেও চলে যেতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি।

‘সবার সিদ্ধান্তেই কিন্তু এপ্রিলে পাকিস্তানে ইমার্জিং কাপ হওয়ার কথা ছিল। আমরা আশায় ছিলাম সব দেশই অংশ নেবে।’

পিসিবি সভাপতি নাজাম শেঠি দুবাইয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খুব শিগগিরই এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) এক জরুরি সভা ডাকবেন তিনি। কলম্বোতে হতে যাওয়া সেই সভায় আলোচনা হবে ইমার্জিং কাপ ও এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে।

পিসিবি সভাপতি হুমকি দিয়েছেন কেবল মাত্র ভারতীয় ভিসা পেলেই কলকাতায় হতে যাওয়া আইসিসির সাধারণ সভায় অংশ নেবেন তিনি, ‘আমার ভারত যাওয়ার কোন ইচ্ছা নেই। কেবল মাত্র ভারতীয় কর্তৃপক্ষ ভিসা ইস্যু করলেই আমি সেখানে যেতে পারি। আর না হলে বাকিটা আইসিসি বুঝবে।’

২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রেখেছে ভারত। আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট এবং এশিয়া কাপ ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আর কোন সিরিজ খেলে না দেশটি। আর ২০০৯ সালে শ্রীলঙ্কার উপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে যাওয়া থেকে নিজেদের দূরে রেখেছে বেশির ভাগ আন্তর্জাতিক দলগুলো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমার্জিং কাপএশিয়া কাপ ক্রিকেটভারত-পাকিস্তান ক্রিকেট
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

এপ্রিল ২৯, ২০২৬

ফাইনালে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

এপ্রিল ২৯, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব ছিল নিহত টিটনের

এপ্রিল ২৯, ২০২৬

ছাদ যেন পরিপূর্ণ ফসলি উদ্যান

এপ্রিল ২৯, ২০২৬

বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের ‘মারাত্মক ভুল’ সিদ্ধান্ত ছিল: সাকিব

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT