চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরণ অনশনে ছাত্রলীগের পদবঞ্চিতরা, অসুস্থ ৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ৩০, জুন ২০১৯
রাজনীতি
A A

ছাত্রলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি থেকে বিতর্কিত নেতাদের বাদ দিয়ে যোগ্যদের পদায়ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতসহ চার দাবিতে আমরণ অনশন করছে ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা।

অনশনের তৃতীয় দিনে নয়জন অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনস্থলে গিয়ে এই তথ্য জানা যায়।

অসুস্থদের মধ্যে আছেন, ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক রানা হামিদ, সাবেক আন্তর্জাতিক বিষয়ক উপ-সম্পাদক ইমদাদ হোসেন সোহাগ, সাবেক উপ-কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মুরাদ হায়দার টিপু, সাবেক উপ-প্রচার সম্পাদক খন্দকার রবিউল ইসলাম রবি, সাবেক উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ইফতেখার আহমেদ চৌধুরী সজিব, সাবেক বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আনন্দ সাহা পার্থ, সাবেক উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক কৃষ্ণ মজুমদার, সাবেক সহ-সম্পাদক এস এম মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক শেখ আব্দুল্লাহ।

এর মধ্যে সাবেক উপ-কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মুরাদ হায়দার টিপু ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক উপ-প্রচার সম্পাদক শেখ আব্দুল্লাহর অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের রাজু ভাস্কর্যের পাদদেশেই স্যালাইন দেওয়া হয়েছে।

অনশনের বিষয়ে গত কমিটির পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক ও আন্দোলনের মুখপাত্র রাকিব হোসেন চ্যানেল আই অনলাইন-কে বলেন: আমরা চাই অবিলম্বে আমাদের চারটি দাবি মেনে নেওয়া হোক। দাবি না মানলে জীবন দিয়ে হলেও ছাত্রলীগকে বিতর্কমুক্ত করে যাবে না। অনশন শুরুর পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ছাত্রলীগ বা আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ এখনও যোগাযোগ করেনি।

চারটি দাবি হলো- ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ; শূন্য ঘোষিত ১৯টি পদসহ ‘বিতর্কিতদের’ পদবীসহ নাম প্রকাশ; অবস্থান কর্মসূচী পালনকারীদের মধ্যে থেকে যোগ্যতার ভিত্তিতে পদায়ন ও মধুর ক্যান্টিনে পদবঞ্চিতদের ওপর হামলার বিচার।’

এর আগে, কমিটি থেকে ‘বিতর্কিত’দের বাদ দেওয়াসহ চার দফা দাবিতে গত ২৬ মে থেকে রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করছিলেন বিক্ষুব্ধরা। এসব দাবি আদায়ে গত শুক্রবার দুপুর থেকে আমরণ অনশন শুরু করেন তারা।

সম্মেলনের প্রায় এক বছর পর গত ১৩ মে ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই গত কমিটির পদ না পাওয়া নেতারা বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ যোগ্যদেরকে বাদ দিয়ে, বিবাহিত, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, চাকুরিজীবী, মাদকসেবী ও বিভিন্ন মামলার আসামিদেরকে পদায়ন করা হয়েছে। আন্দোলনের মুখে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির ১৯টি পদ শূণ্য ঘোষণা করেন। তবে শূন্য পদগুলোর নাম প্রকাশ করেননি।

পরবর্তীতে বিতর্কিত পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার কর্মসূচি ঘোষণা হলে ২৬ মে ফের অবস্থানে বসেন পদবঞ্চিতরা। এক মাস একদিন পার হলেও দাবি না মানায় আমরণ অনশনে বসেছেন তারা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জঙ্গিদের প্রচেষ্টা থাকলেও হামলার সক্ষমতা নেই: সিটিটিসি

পরবর্তী

অনলাইনে কেনাকাটায় ভ্যাট কমলো

পরবর্তী
ই-কমার্স-ই-কমার্সের ওপর ভ্যাট আরোপ

অনলাইনে কেনাকাটায় ভ্যাট কমলো

ব্যাংক

সোমবার ব্যাংকে লেনদেন বন্ধ

সর্বশেষ

‘অস্ত্র আছে’, বাড়ি ঘিরে র‍্যাব-পুলিশ; মিলল না কিছুই

আগস্ট ৩০, ২০২৬

‘কব্জিকাটা’ ও ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬

কবুতরের দোকানে মাদকের কারবার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT